Advertisement

জুমবাংলা ডেস্ক : অবৈধভাবে গড়ে ওঠা চার ইটভাটায় অভিযান চালিয়ে ৩৩ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুজনকে আটক করা হয়।

বুধবার সাভারের আমিনবাজার সালেহপুর এলাকার তিতাস, মিতালী, এমএসএম ও নূর মিম ব্রিকসে এ অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাকসুদুল ইসলাম।

অভিযানে অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের উপপরিচালক শাহেদা বেগম ও সহকারী পরিচালক শরিফুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন। এছাড়া অপ্রীতিকর ঘটনা এড়াতে উপস্থিত ছিলেন পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।

শরিফুল ইসলাম বলেন, সকালে প্রথমে তিতাস ব্রিকসে অভিযান পরিচালনা করে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিক জরিমানার টাকা পরিশোধ করতে না পারায় ভাটার মালিক ফয়সালকে আটক করা হয়েছে।

পরে মিতালী ব্রিকসে অভিযান চালিয়ে ৫ লাখ টাকা, এরপর এমএসএম ব্রিকস তিন লাখ টাকা এবং বিকালে নূর মিম ব্রিকস নামে আরেকটি অবৈধ ভাটায় অভিযানে চালিয়ে ২০ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ পরিশোধ করতে না পারায় নূর মিম ব্রিকসের ম্যানেজার কামরুল ইসলামকে আটক করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাকছুদুল ইসলাম জানান, উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী ঢাকার চারপাশের বিভিন্ন জেলার অবৈধ ইটভাটা উচ্ছেদে অভিযান চলছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.