
৩১ বছরের মধ্যে প্রথম ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের লজ্জার সামনে ভারত। চলতি নিউজিল্যান্ড সফরে ভারতীয় দল যেমন জয়ের মুখ দেখেনি। একইভাবে হাসেনি বিরাটের ব্যাট। হ্যামিল্টনে সিরিজের প্রথম ম্যাচে ফিফটির দেখা পেলেও বাকি দুই ম্যাচে ব্যর্থ বিরাট।
হ্যামিল্টনে প্রথম ম্যাচে করেন ৫১ রান। দ্বিতীয় ম্যাচে অকল্যান্ডে ফেরেন ১৫ রানে। আর আজ অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ম্যাচে আউট হন মাত্র ৯ রানে। মোট তিন ম্যাচে ২৫ গড়ে করেন মাত্র ৭৫ রান। সর্বশেষ চার বছরের মধ্যে এটি সবচেয়ে বাজে গড় এ ক্রিকেটারের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



