Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় চালকদের ‘ডোপ টেস্ট’ শুরু হচ্ছে ১ ডিসেম্বর
জাতীয়

চালকদের ‘ডোপ টেস্ট’ শুরু হচ্ছে ১ ডিসেম্বর

By Saiful IslamSeptember 19, 2019Updated:September 19, 20193 Mins Read

চালকদের ‘ডোপ টেস্ট’ শুরু হচ্ছে ১ ডিসেম্বর

Advertisement

জুমবাংলা ডেস্ক : পরিবহন চালকদের ডোপ টেস্ট শুরু হচ্ছে আগামী ১ ডিসেম্বর থেকে। চালকেরা মাদকাসক্ত কি না, তা এই পরীক্ষার মাধ্যমে রাস্তায়ই পরীক্ষা করা হবে। পরীক্ষায় কোনো চালক ধরা পড়লে তাঁকে সরাসরি জেলে পাঠানো হবে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে মালিক-শ্রমিকদের এক সভায় এ কথা জানান ঢাকা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক খন্দকার এনায়েত উল্যাহ।

খন্দকার এনায়েত উল্যাহ বলেন, ‘ডোপ টেস্টে কেউ ধরা পড়লে জেল দেওয়া হবে। সেখানে ভ্রাম্যমাণ আদালত থাকবে, পাশাপাশি ভ্রাম্যমাণ টয়লেট থাকবে। সেখানে টিউব থাকবে, পরীক্ষা হবে। কেউ ধরা পড়লে তার লাইসেন্স বাতিলের পাশাপাশি জেল দেওয়া হবে।’

তিনি বলেন, ‘আমরা চুক্তিভিত্তিক গাড়ি চলাচল বন্ধের জন্য কাজ করছি। কিন্তু এখনও করতে পারিনি। এর পেছনে বেশ কিছু কারণও রয়েছে। চুক্তিভিত্তিক গাড়ি চলাচল বন্ধে কাউন্টারভিত্তিক বাস চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ প্রাথমিকভাবে বসিলা থকে মতিঝিল পর্যন্ত এটি বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি।

তিনি জানান, দুই মেয়র ও প্রধামন্ত্রীর কার্যালয়ের সঙ্গে কথা হয়েছে। এক স্টপেজ থেকে অন্য স্টপেজ পর্যন্ত গাড়ির দরজা সম্পূর্ণ বন্ধ থাকবে। ৮ থেকে ৯ কিলোমিটার বেগে গাড়ি চললে কীভাবে দুর্ঘটনা ঘটে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘এর অন্যতম কারণ চুক্তিভিত্তিক গাড়ি চালানো, অসম প্রতিযোগিতা ও মাদক।’

পরিবহন মালিক সমিতির এই নেতা আরও বলেন, ‘আমরা অনিয়মে ভরপুর। আমরা কোনও নিয়মের মধ্যে আসতে পারিনি। দেশ এগিয়ে যাচ্ছে আর পরিবহন পিছিয়ে যাচ্ছে।’

তিনি জানান, কোনও চালক পরীক্ষায় উত্তীর্ণ না হলে লাইসেন্স দেওয়া হবে না। এজন্য ৫ লাখ চালক তৈরির জন্য সরকার কাজ করছে। চালক তৈরি সরকারের সহযোগিতা ছাড়া সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি।

লাইসেন্স ছাড়া চালকদের চাকরি হচ্ছে অভিযোগ করে এনায়েত উল্যাহ বলেন, ভুয়া লাইসেন্স, লাইসেন্সবিহীন কিংবা কাগজপত্র ছাড়া কোনও চালক যদি দুর্ঘটনা ঘটান তাহলে ৩০২ ধারায় মামলা হবে। এজন্য মালিকরাও দায়ী হবেন। আর পরিবহনকে কীভাবে চাঁদামুক্ত করা যায়, সে বিষয়ে আলোচনা চলছে। ঢাকা শহরের ৪০ শতাংশ চালক মাদকাসক্ত বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে মহাখালী মিনি বাস মালিক সমিতির সভাপতি আবুল কালাম বলেন, ‘আমরা আর ঘাতক হতে চাই না। আমরা আমাদের হারানো গৌরব ফিরে পেতে চাই। আমাদের গৌরব ছিল, আমরা সেবক ছিলাম। আমরা সেই গৌরবে ফিরতে চাই।’

সায়েদাবাদ আন্তঃজেলা বাস মালিক সমিতির সভাপতি আবুল কালাম বলেন, ‘গাড়ি চালানোর সময় সতর্ক থাকলে দুর্ঘটনা হয় না। আমরা দেখতে পাই, চালক গাড়ি চালানোর সময় সিগারেট খায় আর হেলপার অসদাচরণ করে, এ কারণে দুর্ঘটনা ঘটে।’

তিনি জানান, যেসব চালক এসব করে তাদের সায়েদাবাদ থেকে বাদ দিলে মহাখালীতে গিয়ে চাকরি পায়। মহাখালী থেকে বাদ দিলে গাবতলীতে চাকরি হয়। এমন চালকদের তালিকা করে টার্মিনালে ঝুলিয়ে দেওয়ার পরামর্শ দেন তিনি।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি সাদিকুর রহমান হিরু বলেন, ‘একজন আরেকজনের সঙ্গে পাল্লাপাল্লি করছে। এ কারণে দুর্ঘটনা ঘটছে। আমরা সরকারের সঙ্গে একমত প্রকাশ করেছি যে, আপনি (চালক) যদি নিজের কারণে দুর্ঘটনা ঘটান, তাহলে জেলে যেতে হবে। আমরা আপনার সঙ্গে থাকবো না।’

তিনি জানান, ২০১৮ সালে ৮৬ কোটি টাকা জরিমানা নেওয়া হয়েছে। এই টাকা চালক বা শ্রমিকদের প্রশিক্ষণে ব্যয় করা যায়। ঢাকা শহরে একটি গাড়ি থেকে হাজার থেকে ১ হাজার ২০০ টাকা পর্যন্ত চাঁদাবাজি হয়। এতে প্রতিমাসে কমপক্ষে ৩০ হাজার টাকা ওঠে। এটা বন্ধ করতে হবে। এটা যদি বন্ধ হয় তাহলে মালিকরাও চালকদের বেশি বেতন দিতে পারবেন বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে শ্রমিক নেতারা আরও বলেন, চালকরা সঠিকভাবে গাড়ি চালালে একটি দুর্ঘটনাও ঘটবে কিনা সন্দেহ আছে। ট্যাবলেট খাওয়া বন্ধ করতে হবে। নেশা ছাড়তে হবে। হেলপারকে দিয়ে গাড়ি চালানো বন্ধ করতে হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
ইলিশ

মেঘনার বুকে ধরা পড়ল ৩ কেজির ‘রাজা ইলিশ’

June 25, 2026
আমির

বিএনপি বর্তমানে ফ্যাসিবাদী ধারা অনুসরণ করছে: জামায়াত আমির

June 25, 2026
চিড়িয়াখানা

৫৭ লাখ টাকায় দক্ষিণ আফ্রিকা থেকে চিড়িয়াখানায় আনা হলো ওয়াইল্ডবিস্ট ও কমন ইল্যান্ড

June 25, 2026

Latest News

ইলিশ

মেঘনার বুকে ধরা পড়ল ৩ কেজির ‘রাজা ইলিশ’

আমির

বিএনপি বর্তমানে ফ্যাসিবাদী ধারা অনুসরণ করছে: জামায়াত আমির

চিড়িয়াখানা

৫৭ লাখ টাকায় দক্ষিণ আফ্রিকা থেকে চিড়িয়াখানায় আনা হলো ওয়াইল্ডবিস্ট ও কমন ইল্যান্ড

Mobile Data

মোবাইলে অব্যবহৃত ডাটার মেয়াদ নিয়ে সংসদে ক্ষোভ

pay-scale

পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভায় যেসব সিদ্ধান্ত হলো

বিদ্যুৎ বিল

গ্রাহকদের বিদ্যুৎ বিলের ৭০ লাখ টাকা নিয়ে লাপাত্তা ব্যাংকের নিরাপত্তাকর্মী

বরখাস্ত

আট মাস কর্মস্থলে অনুপস্থিত, ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত

শিক্ষামন্ত্রী

সব প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে মিড-ডে মিল, অনিয়মে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

সাঁতার

স্কুল ফাঁকি দিয়ে সাঁতার কাটতে গিয়ে ধরা, চার শিক্ষার্থীকে ৮০০ গাছ লাগানোর নির্দেশ

দুর্নীতি

সেবাখাতে দুর্নীতি ও ঘুষে শীর্ষে পাসপোর্ট অফিস, দ্বিতীয় বিআরটিএ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa