Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় চাহিদার চেয়ে উৎপাদন ক্ষমতা বেশি, তবু হবে লোডশেডিং
জাতীয়

চাহিদার চেয়ে উৎপাদন ক্ষমতা বেশি, তবু হবে লোডশেডিং

By Saiful IslamMarch 29, 20222 Mins Read

সঞ্চিতা সীতু : গ্রীষ্মের রোদ তেঁতে উঠতে শুরু করেছে। তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে দেশে বিদ্যুৎ বিভ্রাট শুরু হয়। সরকারের হিসেব বলছে, চাহিদার তুলনায় অন্তত ১০ হাজার মেগাওয়াট উৎপাদন ক্ষমতা বেশি। এরপরও জিরো লোডশেডিং আওয়ার বা শূন্য লোডশেডিং এ পৌঁছানো সম্ভব হচ্ছে না।
চাহিদার চেয়ে উৎপাদন ক্ষমতা বেশি, তবু হবে লোডশেডিং

Advertisement

গ্রীষ্ম এবং সেচ মিলিয়ে দেশে সর্বোচ্চ বিদ্যুতের চাহিদা থাকে এপ্রিলে। মে থেকেই বৃষ্টির কারণে বিদ্যুতের চাহিদা কমতে থাকে। জুনের পর কিছুটা চাহিদা বাড়লেও বেশি জুলাই এবং আগস্টে এসে আবার কমতে শুরু করে।

এপ্রিল মাসে মোট বিদ্যুতের চাহিদা দাঁড়াবে ১৫ হাজার ৭৬৬ মেগাওয়াট। যা গত বছর ছিল ১৪ হাজার ৭৩৫ মেগাওয়াট। এরমধ্যে ঢাকার চাহিদা ছিল ৫ হাজার ৯০৩, আর এবার হবে ৬ হাজার ৩১৬, একইভাবে চট্টগ্রামে চাহিদা ছিল ১ হাজার ৪৫৬, এবার ১ হাজার ৫৫৮, ময়মনসিংহে ছিল ৭২২, এবার ৭৭৩, সিলেটে ছিল ৫৭৪, এবার ৬১৪, কুমিল্লায় ছিল ১ হাজার ৩২৭, এবার ১ হাজার ৪২০, খুলনায় ছিল ১ হাজার ৭৬০, এবার ১ হাজার ৮৮৩, বরিশালে ছিল ২৯৩, এবার ৩১৪, রাজশাহীতে ছিল ১ হাজার ৭৫৪, এবার ১ হাজার ৮৭৬, রংপুরে ছিল ৯৪৬ , এবার ১ হাজার ১২ মেগাওয়াট চাহিদা নির্ধারণ করা হয়েছে।

রবিবার (২৭ মার্চ) দেশের মোট বিদ্যুৎ উৎপাদন হয়েছে ১৩ হাজার ৩৬৯ মেগাওয়াট। রোদের তীব্রতা বাড়লে চাহিদা বেড়ে হবে ১৫ হাজার ৭৬৬ মেগাওয়াট। অর্থাৎ চাহিদা আরও ২ হাজার ৩৯৭ মেগাওয়াট বেড়ে যাবে।

জিয়া পরিবারের প্রাতিষ্ঠানিক দুর্নীতির চিত্র তুলে ধরলেন জয়

সংশ্লিষ্টরা বলছেন, বিদ্যুৎ উৎপাদনে মূল সংকট জ্বালানি। এখন বিদ্যুৎ উৎপাদনে মোট গ্যাসের চাহিদা রয়েছে ২ হাজার ২৫২ মিলিয়ন ঘনফুট। কিন্তু এখন সরবরাহ করা হচ্ছে এর অর্ধেক ১ হাজার ১১৪ মিলিয়ন ঘনফুট। এর চাইতে বেশি গ্যাস সরবরাহ করা বেশ কঠিন বলে জানিয়েছে পেট্রোবাংলা।

অন্যদিকে বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের বিকল্প হিসেবে জ্বালানি তেল ব্যবহার করা হয়। গ্রীষ্মে চাহিদা বেড়ে গেলে বেশি মাত্রায় জ্বালানি তেল ব্যবহার করা হয়। কিন্তু এখন আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দর বেড়ে যাওয়াতে বিদ্যুতের উৎপাদন খরচ বেড়ে যাবে।

ফলে গ্রীষ্মে অতিরিক্ত চাহিদা প্রায় আড়াই হাজার মেগাওয়াট সৃষ্টি হলে তা মোকাবিলা করা কঠিন হয়ে দাঁড়াবে।

এই দুই কারণ ছাড়ও বিতরণ ব্যবস্থার ত্রুটির কারণে বিদ্যুৎ গ্রীষ্মে লোডশেডিং করতে হয়। শহরাঞ্চলে নিরবচ্ছিন্ন সরবরাহ করা হলেও গ্রামীণ জনপদে এই সময় লোড ম্যানেজমেন্ট করা হয়। এবারও সেই উদ্যোগ আগেভাগেই নিয়েছে সরকার।

বিদ্যুৎ বিভাগ গ্রীষ্ম এবং সেচকে সামনে রেখে যে পুস্তিকা প্রকাশ করেছে তাতে বলা হচ্ছে ‘চলতি মৌসুমে অনুরূপ লোড ম্যানেজমেন্ট হাতে নেওয়া হয়েছে। বিদ্যুৎ উৎপাদনের বর্তমান পরিস্থিতিতে লোডশেডিং হবে না বলে আশা করা যায়। হলেও তা সহনীয় পর্যায়ে রাখার ব্যবস্থা নেওয়া হবে।

অর্থাৎ এবারও লোডশেডিং হবে না এই কথা জোর দিয়ে বলতে পারছে না বিদ্যুৎ বিভাগ। বিভাগের পুস্তিকা বলছে লোডশেডিং হবে। কিন্তু তা থাকবে সহনীয় মাত্রায়। সূত্র : বাংলা ট্রিবিউন।

কিছু র‌্যাব কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ ‘অত্যন্ত গর্হিত কাজ’: প্রধানমন্ত্রী

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
তিনটি নতুন উপজেলা

তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিল সরকার

July 1, 2026
Bangla

বাংলা কিউআর কোডে লেনদেনে নতুন নির্দেশনা

July 1, 2026
পূর্বাচল

পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিকার সভায় অনুমোদন

July 1, 2026

Latest News

তিনটি নতুন উপজেলা

তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিল সরকার

Bangla

বাংলা কিউআর কোডে লেনদেনে নতুন নির্দেশনা

পূর্বাচল

পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিকার সভায় অনুমোদন

পুলিশ

গাঢ় নীল ও জলপাই শার্ট, খাকি প্যান্টে মাঠে নামলো পুলিশ

Thana

নিরপেক্ষতার মানদণ্ডে প্রশ্নের মুখে খিলক্ষেতের কমিউনিটি পুলিশিং কমিটি

সরকারি চাকরিজীবী

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

এইচএসসি ও সমমান পরীক্ষা

বৃহস্পতিবার শুরু এইচএসসি পরীক্ষা: এবার সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্র

A-chalan

আজ থেকে রাজস্ব-প্রাপ্তি জমায় ‘এ-চালান’ বাধ্যতামূলক

তথ্যমন্ত্রী

সিন্দুক পাহারা দেয়ার চেয়ে সাইবার নিরাপত্তা জরুরি : তথ্যমন্ত্রী

Court

অধস্তন আদালতে কালো কোট ও গাউন বাধ্যতামূলক নয়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa