Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ‘চাহিদার তুলনায় ছয়গুণ বেশি লবণ মজুত আছে’
জাতীয়

‘চাহিদার তুলনায় ছয়গুণ বেশি লবণ মজুত আছে’

By Saiful IslamNovember 20, 2019Updated:November 20, 20193 Mins Read

‘চাহিদার তুলনায় ছয়গুণ বেশি লবণ মজুত আছে’

Advertisement
জুমবাংলা ডেস্ক : ‘দেশে যে পরিমাণ লবনের চাহিদা রয়েছে তার তুলনায় ছয়গুণ বেশি মজুত রয়েছে’ বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। লবণের দাম বেড়ে যাওয়া নিয়ে মানুষের মধ্যে যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, সে গুজবে কান না দিতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

মঙ্গলবার রাতে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, “বাস্তবে লবণের কোনো কমতি নাই। পরিস্কার করে বলতে চাই, বাংলাদেশে লবণের চাহিদা মাসে এক লাখ মেট্রিক টন। সেখানে লবনের মজুদ বর্তমানে রয়েছে ছয় লাখ মেট্রিক টনেরও বেশি। সে হিসেবে চাহিদার তুলনায় অতিরিক্ত লবণ মজুদ রয়েছে।’

‘মজুদ লবণের মধ্যে কক্সবাজার লবণ চাষিদের কাছে চার লাখ পাঁচ হাজার মেট্রিক টন এবং বিভিন্ন লবণের গুদামে দুই লাখ ৪৫ হাজার মেট্রিকটন লবন মজুদ রয়েছে।”

তিনি বলেন, ‘২০১৮-১৯ অর্থবছরের লবণের মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রেকর্ড পরিমাণ ১৮.৪০ লাখ মেট্রিক টন লবণ উৎপাদিত হয়েছে। নতুন লবণের মৌসুম শুরু হয়ে গেছে। কক্সবাজারে নতুন উৎপাদিত লবণ আসতেও শুরু করেছে।’

‘গুজব সৃষ্টি করে লবণের মূল্যবৃদ্ধির ষড়যন্ত্র করা হয়েছে’ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘বাজারে অস্থিরতা, অরাজকতা সৃষ্টির অপচেষ্টা করা হচ্ছে। এই সুযোগে কেউ কেউ রাজনৈতিক ফায়দা তোলার অপচেষ্টায় লিপ্ত। তারা এরই মধ্যে আগাম নির্বাচন চায়। এই মুহূর্তে আগাম নির্বাচন চাওয়ার অর্থ হচ্ছে- মামা বাড়ির আবদারের মতোই তাদের আবদার। তারা এইসব সংকট সৃষ্টি করে গুজব সৃষ্টি করছে এবং উস্কানি দিচ্ছে এটা পরিস্কার। এই মহলটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাই।’

‘ব্যবসায়ী মহলে দাম বেশি নিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে’ জানিয়ে সড়ক ও সেতুমন্ত্রী বলেন, ‘লবণের দাম বেশি চাইলে ০২৯৫৭৩৫০৫ ও ০১৭১৫২৪৩৯৪৯ নাম্বারে ফোন করা জন্য অনুরোধ করা হচ্ছে। ‘

এদিকে লবণের মতো চাল নিয়ে গুজব ছড়ানো হচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, “দেশে চালের যথেষ্ট মজুদ রয়েছে। সরকারি খাদ্য গুদামে বর্তমানে যে চাল মজুদ রয়েছে, তা অন্যান্য বছরের তুলনায় দ্বিগুণ। উপরন্তু কাল থেকে সরকার ধান কেনার কার্ক্রম শুরু করছে।’

‘কাজেই লবণ-চালের বাজার অস্থিতিশীল করার লক্ষ্যে যে গুজব ছড়াচ্ছে তা স্রেফ গুজব। গুজবে কান না দেয়ার জন্য অনুরোধ করছি। পাশপাশি যারা গুজব সৃষ্টি করে রাজনীতিতে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে তাদের পরিস্কার করে বলতে চাই, আমরা তদন্ত করছি। যারা ষড়যন্ত্র করছে তাদের রেহাই নাই। আইনের আওতায় আনা হবে।”

তিনি বলেন, ‘দেশের কোথা মোটা চালের দাম একটাকাও বাড়েনি। কিছু কিছু জায়গায় চিকন চালের দাম কিছুটা বেড়েছে তাও খুব বেশি নয়। অসাধু ব্যবসায়ীরা কৃত্রিমভাবে দাম বাড়িয়েছে। এদের বিরুদ্ধে অভিযান চালিয়ে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। কাউকে ছাড় দেয়া হবে না।’

গুজব প্রতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতির কর্মবিরতি প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন, ‘তারা আর কিছুক্ষণের মধ্যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসবেন। আমি আশা করব তাদের সমস্যার সমাধান হয়ে যাবে।’

এ সময় তিনি পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘শাস্তি দেওয়ার ক্ষেত্রে আপনারা সহনশীল হবেন। আমরা কাউকে শাস্তি দিতে চাই না। আইনের আওতায় আনতে চাই; এটা সকলের জন্য জরুরী।’

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুল মতিন খসরু, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, প্রচার সম্পাদক ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, বিএম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, দপ্তর সস্পাদক আব্দুস সোবহান গোলাপ, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আফজাল হোসেন, বন ও পরিবেশন বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ উপ‌স্থিত ছি‌লেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

July 22, 2026
e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

July 22, 2026
এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

July 22, 2026

Latest News

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

পুলিশের চার ডিআইজি

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

ডা. জাহেদ

অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না সরকার : ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa