Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় চিকিৎসার খরচ মেটাতে গিয়ে কেউ যেন নিঃস্ব না হয় : ডা. জুবাইদা রহমান
জাতীয়

চিকিৎসার খরচ মেটাতে গিয়ে কেউ যেন নিঃস্ব না হয় : ডা. জুবাইদা রহমান

By Shamim RezaJuly 7, 20262 Mins Read

বাংলাদেশের মানুষকে তাদের মোট স্বাস্থ্য ব্যয়ের ৭২ শতাংশ নিজেদের পকেট থেকে দিতে হয়, যার ফলে অসুস্থতা এ দেশের মানুষের দারিদ্র্যের অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। চিকিৎসার খরচ মেটাতে গিয়ে কেউ যেন নিঃস্ব না হয় এবং মানসম্মত সেবা সবার দোরগোড়ায় পৌঁছায়, সেই লক্ষ্যে সরকার কাজ করবে বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।

ডা. জুবাইদা রহমান

Advertisement

মঙ্গলবার (৭ জুলাই) সকালে বাংলাদেশ সরকারের সহযোগিতায় এবং ব্র্যাক জেমস পি গ্রান্ট স্কুল অব পাবলিক হেলথের উদ্যোগে আয়োজিত ‘স্বাস্থ্য উদ্যোক্তা উন্নয়ন’ বিষয়ক এক উচ্চপর্যায়ের পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. জুবাইদা রহমান বলেন, চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। সবার জন্য চিকিৎসাসেবা নিশ্চিত করবে সরকার এবং এই সেবা সবার দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। সবাই যাতে সম্মানের সাথে স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারেন, সেই পরিবেশ তৈরি করা হবে। পাশাপাশি স্বাস্থ্য খাতে উদ্যোক্তাদের জন্য উপযুক্ত পরিবেশ তৈরির আশ্বাসও দেন তিনি।

পরামর্শ সভায় বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন জানান, চলতি বছরে গ্রাম পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার। তিনি বলেন, এটিই প্রধানমন্ত্রীর মূল স্লোগান। আমরা শুধু মুখে বলছি না, এটি বাস্তবায়ন করতে যাচ্ছি। গত পয়লা জুলাই থেকে নতুন বাজেট ঘোষণার সঙ্গে সঙ্গেই এই কার্যক্রম শুরু হয়ে গেছে এবং প্রধানমন্ত্রী নিজেই এটি পর্যবেক্ষণ করছেন।

দেশীয় ওষুধের মানের প্রশংসা করে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আমাদের দেশে উৎপাদিত ওষুধের মান কোনো অংশেই কম নয়। বেশিরভাগ ওষুধই অত্যন্ত উচ্চমানের এবং এগুলো বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। সেখানকার রোগীরাও এই ওষুধ ব্যবহার করে সন্তুষ্ট।

অনুষ্ঠানে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশে দুঃখজনকভাবে মানুষের বড়ো অঙ্কের অর্থ চিকিৎসায় ব্যয় হয়ে যাচ্ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য অর্থনীতির পাশাপাশি স্বাস্থ্য খাতেও গণতান্ত্রিকায়ন চায় সরকার।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

উচ্চপর্যায়ের এই পরামর্শ সভায় দেশের স্বাস্থ্য খাতের নীতিগত উন্নয়ন এবং বেসরকারি উদ্যোক্তাদের অংশগ্রহণ বৃদ্ধির বিষয়ে বিশদ আলোচনা হয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
ডা. জুবাইদা রহমান
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
এনআইডি সংশোধন

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ

July 7, 2026
ডিএসসিসি প্রশাসক

অ্যাপে করা যাবে বর্জ্য ব্যবস্থাপনা-সংক্রান্ত অভিযোগ : ডিএসসিসি প্রশাসক

July 7, 2026
Rain

১৭ অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত

July 7, 2026

Latest News

এনআইডি সংশোধন

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ

ডিএসসিসি প্রশাসক

অ্যাপে করা যাবে বর্জ্য ব্যবস্থাপনা-সংক্রান্ত অভিযোগ : ডিএসসিসি প্রশাসক

Rain

১৭ অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত

PM

জনগণ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে : প্রধানমন্ত্রী

PM

জননিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীকে প্রধানমন্ত্রীর আহ্বান

স্বাস্থ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফেরত দেন : স্বাস্থ্যমন্ত্রী

আযম খান

প্রধানমন্ত্রী ১০০ টাকায় লাঞ্চ করেন, আমরাও করি : আযম খান

Current

বিল বাড়লেও কেন কমছে না লোডশেডিং, ব্যাখ্যা পিডিবির

পুলিশের শীর্ষ কর্মকর্তা

পুলিশের শীর্ষ ৩৩ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

Honey

হানিট্র্যাপে ফেলে ব্ল্যাকমেইল: চক্রের ৫ সদস্য গ্রেফতার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa