প্রতীকী ছবি
Advertisement

জুমবাংলা ডেস্ক : টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলায় চিকিৎসার নামে ভন্ডপীর আবদুল মজিদের হাতে ধর্ষণের শিকার হয়েছে এক নববধূ (২০)। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এদিকে খবর পেয়ে মঙ্গলবার(৩০ এপ্রিল) সন্ধ্যায় ধনবাড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে ওই নববধূকে উদ্ধার করে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য ওই ভন্ডপীরের ছেলে শাহদত হোসেন (৩০) কে আটক করেছে। তবে এ ঘটনার মূল নায়ক ভন্ডপীর আ. মজিদ (৫০) পলাতক রয়েছে।

স্থানীয়রা জানায়, টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার পৌরসভার হবিপুর গ্রামের ওই নববধূকে পাশের বাড়ির ভন্ডপীর আবদুল মজিদ ভূইঁয়া (৫০) চিকিৎসার নামে একাধিকবার ধর্ষণ করে। বিষয়টি ওই নববধূ প্রথম দিকে লোকলজ্জার ভয়ে চেপে গেলেও পরবর্তীতে তার স্বামী ও শাশুড়িকে জানায়। পরে ধর্ষণের ঘটনাটি এলাকায় জানাজানি হয়ে যায়। অবস্থা বেগতিক দেখে প্রভাবশালী ভন্ডপীর আবদুল মজিদ ঘটনা ধামাচাপা দিতে মরিয়া হয়ে উঠে।

এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে ধনবাড়ী থানার ওসি (তদন্ত) খান হাসান মোস্তফা জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করা হয়েছে এবং জিজ্ঞসাবাদের জন্য ভন্ডপীরের ছেলেকে আটক করা হয়েছে। ঘটনার হোতা পলাতক ওই ভন্ডপীর আ. মজিদকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.