Close Menu
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
ZoomBangla iNews
Home জাতীয় এন্ড্রু কিশোরের চিকিৎসার পূর্ণ দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
জাতীয়

এন্ড্রু কিশোরের চিকিৎসার পূর্ণ দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

By Shamim RezaJan 19, 2020, 7:57 PM Asia/DhakaUpdated:Jan 19, 2020, 7:57 PM Asia/Dhaka2 Mins Read
Advertisement

ফাইল ছবি
জুমবাংলা ডেস্ক : ক্যানসার আক্রান্ত হয়ে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বরেণ্য সংগীতশিল্পী এন্ড্রু কিশোর। এবার তার চিকিৎসার পূর্ণ দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরই মধ্যে চিকিৎসার জন্য মোটা অঙ্কের টাকা খরচ করেছে শিল্পীর পরিবার। চিকিৎসা ব্যয় মেটানোর জন্য রাজশাহীতে নিজের ফ্ল্যাটও বিক্রি করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই শিল্পী। চিকিৎসার জন্য আরো টাকা প্রয়োজন। কিন্তু পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা প্রায় অসম্ভব। এমতাবস্থায় এন্ড্রু কিশোরের চিকিৎসায় পূর্ণ সহায়তা দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

আজ রবিবার প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন বিষয়টি নিশ্চিত করেছেন।

আশরাফুল আলম খোকন জানান, শিল্পীর চিকিৎসার পুরো বিষয়টি তদারকির জন্য ইতোমধ্যে সিঙ্গাপুরে বাংলাদেশ দূতাবাসকে এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী তার চিকিৎসার বিষয়টি দেখভাল করছেন।

আগামী ফেব্রুয়ারি মাসের শেষ দিকে চিকিৎসা শেষে এন্ড্রু কিশোরের দেশে ফেরার কথা ছিল। কিন্তু ওই সময়ে দেশে ফেরা হচ্ছে না তার। চিকিৎসকরা জানিয়েছেন, এন্ড্রু কিশোরকে ছয় সাইকেলে ২৪টি কেমোথেরাপি দিতে হবে। ইতোমধ্যে ৪ সাইকেলে ১৬টি কেমোথেরাপি দেয়া হয়েছে। পঞ্চম সাইকেলের কেমোথেরাপি দেয়া শুরু হয়েছে। এখন বাকি রয়েছে আরো ৭টি কেমোথেরাপি।

গত ৯ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়েন এন্ড্রু কিশোর। তিনি হরমোনজনিত সমস্যায়ও ভুগছিলেন। এ কারণে তার ওজন হ্রাসসহ বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দেয়। এড্রেনাল গ্লান্ড বড় হয়ে গিয়েছিল। শুরুতে এই গায়কের সঠিক রোগ নির্ণয় করা যাচ্ছিল না। সর্বশেষ সিঙ্গাপুরে বায়োপসি রিপোর্টের ভিত্তিতে চিকিৎসকেরা নিশ্চিত হন এন্ড্রু কিশোর ক্যানসারে ভুগছেন।

এন্ড্রু কিশোরের গাওয়া শ্রোতাপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে—‘হায়রে মানুষ রঙিন ফানুস’, ‘জীবনের গল্প আছে বাকি অল্প’, ‘ডাক দিয়াছেন দয়াল আমারে’, ‘আমার সারা দেহ খেয়ো গো মাটি’, ‘আমার বুকের মধ্যখানে’, ‘সবাই তো ভালোবাসা চায়’, ‘বেদের মেয়ে জোছনা আমায় কথা দিয়েছে’, ‘তুমি আমার জীবন আমি তোমার জীবন’, ‘ভালো আছি ভালো থেকো’, ‘তুমি মোর জীবনের ভাবনা’ প্রভৃতি।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
ZoomBangla iNews
ZoomBangla iNews
inews.zoombangla.com
Follow

Follow ZoomBangla iNews on Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from ZoomBangla iNews in your Google news feed.

Follow ZoomBangla iNews on Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at ZoomBangla iNews, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
বজ্রঝড়ের আশঙ্কা

সারাদেশে বজ্রঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা জারি

May 21, 2026, 9:57 PM Asia/Dhaka
Roshu

১১ নারীকে ধর্ষণের পর হত্যা: গ্রেপ্তারের দেড় যুগ পরও বেঁচে আছেন সেই রসু খাঁ

May 21, 2026, 9:53 PM Asia/Dhaka
স্বরাষ্ট্রমন্ত্রী

সংক্ষিপ্ত সময়ে দৃষ্টান্তমূলক বিচার সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

May 21, 2026, 9:46 PM Asia/Dhaka
Latest News
বজ্রঝড়ের আশঙ্কা

সারাদেশে বজ্রঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা জারি

Roshu

১১ নারীকে ধর্ষণের পর হত্যা: গ্রেপ্তারের দেড় যুগ পরও বেঁচে আছেন সেই রসু খাঁ

স্বরাষ্ট্রমন্ত্রী

সংক্ষিপ্ত সময়ে দৃষ্টান্তমূলক বিচার সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

Ramisha e

চিৎকার শুনেছিলাম, সেটা যে আমার মেয়ে বুঝতে পারিনি : রামিসার মা

Ramisha

স্কুলে রামিসার শূন্য আসনে ফুলের তোড়া রেখে ক্লাস করলো সহপাঠীরা

Jhoor

৬ জেলায় রাতেই হতে পারে ঝড়

রামিসা

দোষীদের প্রকাশ্যে দিবালোকে ফাঁসি চাইলেন রামিসার চাচা

নৌবাহিনী

বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়নে বহুমুখী পদক্ষেপ নেওয়া হয়েছে: নৌপ্রধান

বাসা

পল্লবীতে রামিসার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

News

ঈদযাত্রায় দুর্ভোগ কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেয়া হয়েছে : নৌ প্রতিমন্ত্রী

 

ZoomBangla iNews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp