
স্বাস্থ্য অধিদফতর বলছে, গত ২৪ ঘণ্টায় তাদের হটলাইনে স্বাস্থ্য পরামর্শ চেয়ে ১ লাখ ৫১ হাজার ৫০২টি কল রিসিভ করা হয়েছে। করোনা শুরুর পর থেকে এখন পর্যন্ত ৫২ লাখ ১৭ হাজার ৫৮টি কল রিসিভ করেছে তারা। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে করোনা বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি বলেন, ‘আমাদের এ ফোনকলে সহায়তা করে স্বেচ্ছাসেবকভাবে আমাদের চিকিৎসকরা। এখানে চার হাজার ৭৭ চিকিৎসক স্বেচ্ছাভিত্তিতে সেবা দিয়ে যাচ্ছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও আটজন সংযুক্ত হয়েছেন এর সঙ্গে। হটলাইনে সেবা দেয়ার জন্য এ পর্যন্ত ১৫ হাজার ৭৪১ চিকিৎসক প্রশিক্ষণপ্রাপ্ত নিয়েছেন।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



