ফাইল ছবি
Advertisement

জুমবাংলা ডেস্ক: খ্যাতিমান চিত্রশিল্পী মুর্তজা বশীরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের চিত্রকলার বিকাশে মুর্তজা বশীর যে অনন্য অবদান রেখেছেন, তা ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রেরণা জুগিয়ে যাবে।’

আজ সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় বরেণ্য চিত্রশিল্পী মর্তুজা বশীর ইন্তেকাল করেন।

শিল্পীর মেয়ে মুনিরা বশীর জানান, মর্তুজা বশীর অনেকদিন ধরেই ফুসফুস ও হার্টের বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। এর আগেও তাকে কিডনি, ফুসফুস ও হৃদযন্ত্রের জটিলতায় হাসপাতালে ভর্তি করা হয়। এবার হাসপাতালে ভর্তি করার পর গতকাল বিকেলে জানানো হয় তিনি করোনায় আক্রান্ত হয়েছেন।

একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী ও ভাষা সংগ্রামী মর্তুজা বশীরের বয়স হয়েছিল ৮৮ বছর।

তার বাবা প্রখ্যাত ভাষাবিদ ড. মুহাম্মদ শহীদুল্লাহ আর মা মরগুবা খাতুন। ৯ ভাই-বোনের মধ্যে সবার ছোট তিনি। ব্যক্তিগত জীবনে তিনি ২ মেয়ে এবং ১ ছেলের পিতা। ছোট মেয়ে এবং ছেলে ব্যাংকার।

শিল্পী মর্তুজা বশিরের জন্ম ১৯৩২ সালের ১৭ আগস্ট। তিনি একাধারে ভাষা সৈনিক, চিত্রকর, শিক্ষক, কবি, চলচ্চিত্র নির্মাতা, শিল্প নির্দেশক, গবেষক ও মুদ্রা বিশারদ। ১৯৮০ সালে তিনি একুশে পদক এবং ২০১৯ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন।

আজ বাদ আসর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে বলে মেয়ে মুনিরা বশীর জানান।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.