
আর কোপা আমেরিকার পরিসংখ্যানে ২১ বারের লড়াইয়ে ব্রাজিল জিতেছে ১৬ ম্যাচ। চিলি জিতেছে মাত্র ৩টিতে। ড্র হয়েছে বাকি দুটি।
এর পরও এবারের কোপায় চিলিকে হারাতে বেশ বেগ পেতে হয়েছে। রিও দে জেনেইরোর নিল্তন সান্তোস স্টেডিয়ামে কোয়ার্টার-ফাইনালে ১-০ গোলে জিতেছে ব্রাজিল। বিরতির সময় বদলি নামা লুকাস পাকুয়েতা করেছেন ম্যাচের একমাত্র গোলটি।
চিলির বিপক্ষে আগের ম্যাচ থেকে আট পরিবর্তন এনে দল নামান ব্রাজিল কোচ তিতে। পূর্ণশক্তি নিয়েই নামেন।
ইকুয়েডরের বিপক্ষে বিশ্রামে থাকার নেইমার-কাসেমিরোরা ফেরেন। চোট কাটিয়ে তাদের সঙ্গী হন আলেক্সিস সানচেস। আর এই দলই কিনা চিলিকে হারাতে ঘাম ঝরিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



