Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় চীন থেকে আজই দেশে ফিরছেন ৩৬১ বাংলাদেশি : পররাষ্ট্রমন্ত্রী
জাতীয় স্লাইডার

চীন থেকে আজই দেশে ফিরছেন ৩৬১ বাংলাদেশি : পররাষ্ট্রমন্ত্রী

By Protik HossainJanuary 31, 2020Updated:January 31, 20201 Min Read

চীন থেকে আজই দেশে ফিরছেন ৩৬১ বাংলাদেশি : পররাষ্ট্রমন্ত্রী

Advertisement
জুমবাংলা ডেস্ক : করোনাভাইরাস ছড়িয়ে পড়ার মূল কেন্দ্র চীনের উহান শহরে আটকা পড়া ৩৬১ বাংলাদেশিকে ফিরিয়ে আনতে আজ শুক্রবার চীন যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট। খবর ইউএনবি’র।

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘সেখানে বসবাসরত বাংলাদেশিদের ফিরিয়ে আসতে আমরা প্রস্তুত। চীন সরকারকেও আমরা এটি জানিয়েছি। তারা অনুমতি দিয়েছে, এখন আমাদের নাগরিকদের ফিরিয়ে আনতে পারব।’

এপির প্রতিবেদন অনুযায়ী, চীনে করোনাভাইরাসে নিশ্চিত আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৬৯২ জনে দাঁড়িয়েছে। মৃতের সংখ্যা পৌঁছেছে ২১৩ জনে। শুক্রবার সকাল পর্যন্ত নতুন মারা গেছেন ৪৩ জন। বেশিরভাগ আক্রান্তের ঘটনা ঘটেছে হুবেই প্রবেশ ও তার রাজধানী উহানে। তবে চীনের বাইরে এখনও কেউ মারা যায়নি।

পররাষ্ট্রমন্ত্রী জানান, ফেরত আসতে যাওয়া কোনো বাংলাদেশি এ ভাইরাসে আক্রান্ত হননি বলে চীন সরকার নিশ্চিত করেছে।

‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট আজ বিকাল ৫টার দিকে উহান রওনা হবে। এ ফ্লাইটে করে ৩৬১ বাংলাদেশিকে নিয়ে আসা হবে। ফ্লাইটটি শনিবার ভোরে ঢাকা পৌঁছাবে,’ বলেন মন্ত্রী।

তিনি উল্লেখ করেন যে উহান থেকে ফেরত আসাদের পর্যবেক্ষণ করার জন্য আশকোনা হজ ক্যাম্পে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত রাখা হবে।

আবদুল মোমেন জানান, ফেরত আসতে যাওয়া ৩৬১ জনের মধ্যে ১৮ জন বাংলাদেশি শিক্ষার্থীদের পরিবারের সদস্য, সেখানে দুটি শিশু রয়েছে। আর বাকিরা শিক্ষার্থী।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Protik Hossain
  • Facebook
  • X (Twitter)
Related Posts
বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

July 21, 2026
বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

July 21, 2026
পুলিশের চার ডিআইজি

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

July 21, 2026

Latest News

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

পুলিশের চার ডিআইজি

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

ডা. জাহেদ

অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না সরকার : ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

হজ প্যাকেজ

সরকা‌রি দুটি হজ প্যাকেজ ঘোষণা: বিমান ভাড়া কমলেও খরচ বেড়েছে অন্য খাতে

BRTA

গাড়িতে হর্ন ব্যবহার নিয়ে বিআরটিএ’র নতুন নির্দেশনা

অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

বাধ্যতামূলক মধ্যস্থতা

ভোলাসহ ১০ জেলায় মামলার আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু

সরকারি ব্যবস্থাপনা

সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa