Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home চীন ফেরতদের নিয়ে ইউক্রেনে তুলকালাম
আন্তর্জাতিক

চীন ফেরতদের নিয়ে ইউক্রেনে তুলকালাম

By Shamim RezaFebruary 22, 20202 Mins Read
Advertisement

ইউক্রেনের নোভি সানঝরি এলাকায় আগুন জ্বালিয়ে চীন ফেরত নাগরিকদের বহনকারী বাস থামানোর চেষ্টা করছেন এক বিক্ষোভকারী। ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসের আতঙ্কে রয়েছে চীনসহ পুরো বিশ্ব। এর মধ্যেই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, তুরস্ক, জার্মানি, রাশিয়া, কানাডাসহ বিশ্বের বহু দেশ চীন থেকে নিজেদের নাগরিকদের সরিয়ে নিয়েছে। করোনাভাইরাস আতঙ্কে সবাই যখন চীন থেকে নিজের দেশের নাগরিকদের ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে, ঠিক সে সময়ে ইউক্রেনে ঘটেছে উলটো ঘটনা। সেখানে নাগরিকদের ফেরানোর প্রতিবাদে বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, চীন ফেরত ৪৫ ইউক্রেনীয় ও ২৭ বিদেশিকে ছয়টি বাসে করে রাজধানী কিয়েভের দক্ষিণে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এতে বিক্ষুব্ধ হয়ে উঠে দেশটির নাগরিকরা। তাদের আশঙ্কা, চীন থেকে ফেরা ব্যক্তিদের মাধ্যমে ইউক্রেনে করোনাভাইরাস ছড়িয়ে পড়তে পারে।

ইউক্রেনে বিক্ষোভকারীরা শুধু বিক্ষোভের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। তারা চীন ফেরতদের বহনকারী বাসে পাথর নিক্ষেপ করে ভাঙচুর চালায়। এ সময় সড়কে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। পরে পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যদের চেষ্টায় ওই এলাকার রাস্তা খালি করা সম্ভব হয়।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী জোরিয়ানা স্কলেটস্কা জানিয়েছেন, চীন ফেরতদের কেউই অসুস্থ নয়। তারপরও তাদের কিয়েভের নোভি সানঝরি এলাকায় একটি হাসপাতালে ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে।

ইউক্রেনের নিরাপত্তা বিভাগ জানিয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের বলে দাবি করা একটি ভুয়া ইমেইল অ্যাড্রেস থেকে লোকজনকে মেইল করে বলা হয়েছে, চীনফেরত ব্যক্তিদের মধ্যে কয়েকজনের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে। ইতিমধ্যেই বিষয়টির তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

এদিকে, চীন ফেরতদের প্রতি সহমর্মিতা দেখাতে বিক্ষোভকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ইউক্রেনে এখন পর্যন্ত সরকারিভাবে কারও এ ভাইরাসে আক্রান্ত হওয়ার কথা জানানো হয়নি। তবে ভুয়া মেইল পেয়ে লোকজন বিক্ষুব্ধ হয়ে ভাঙচুর চালায় বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
ঢাকা–ওয়াশিংটন

ঢাকা–ওয়াশিংটন চুক্তিতে কমবে পাল্টা শুল্ক

February 1, 2026
ট্রাম্প

ভেনেজুয়েলা থেকে তেল আমদানি করবে ভারত : ট্রাম্প

February 1, 2026
পবিত্র রমজান মাস

পবিত্র রমজান মাস শুরু হতে পারে কবে?

February 1, 2026
Latest News
ঢাকা–ওয়াশিংটন

ঢাকা–ওয়াশিংটন চুক্তিতে কমবে পাল্টা শুল্ক

ট্রাম্প

ভেনেজুয়েলা থেকে তেল আমদানি করবে ভারত : ট্রাম্প

পবিত্র রমজান মাস

পবিত্র রমজান মাস শুরু হতে পারে কবে?

ইরান-যুক্তরাষ্ট্র

অবশেষে চুক্তিতে পৌঁছানোর পদক্ষেপ ইরান-যুক্তরাষ্ট্রের

প্রেসিডেন্ট সুলতান মাহমুদ চৌধুরী

প্রেসিডেন্ট সুলতান মাহমুদ চৌধুরী মারা গেছেন

শিশুর জোড়া বিশ্ব রেকর্ড

শিশুর জোড়া বিশ্ব রেকর্ড: দুই বছরেই স্নুকারে ইতিহাস গড়ল জুড ওউনস

ইরানে গ্যাস বিস্ফোরণ

ইরানে গ্যাস বিস্ফোরণ, নিহত ৫

চীন-রাশিয়া

চীন-রাশিয়ার সঙ্গে নৌ মহড়া চালাবে ইরান

নিহত ১২৫

পাকিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সংঘর্ষ, বেসামরিকসহ নিহত ১২৫

নেচেছেন-গেয়েছেন

এপস্টেইন নথি প্রকাশ: ‘ট্রাম্পকে খুশি করতে ইসরায়েলে গিয়ে নেচেছেন-গেয়েছেন মোদি’

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.