Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home ‘চীন বিশেষজ্ঞ’কে পররাষ্ট্র সচিব করল ভারত
Bangladesh breaking news আন্তর্জাতিক

‘চীন বিশেষজ্ঞ’কে পররাষ্ট্র সচিব করল ভারত

By Tarek HasanJuly 16, 2024Updated:July 16, 20242 Mins Read
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের নতুন পররাষ্ট্র সচিবের দায়িত্ব গ্রহণ করলেন অভিজ্ঞ কূটনীতিক বিক্রম মিশ্রি। এর আগে, বেইজিংয়ে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত ছিলেন তিনি। চীন বিষয়ে বিশেষজ্ঞ হিসেবে গণ্য করা হয় তাকে।

কূটনীতিক বিক্রম মিশ্রি

গত সপ্তাহরে শেষে দায়িত্বের মেয়াদ শেষ করেন বিনয় কোয়াত্রা। এরপরই সোমবার পররাষ্ট্র সচিবের দায়িত্ব নেন বিক্রম।

বিক্রম মিশ্রি ভারতীয় ফরেন সার্ভিসের ১৯৮৯ ব্যাচের একজন কর্মকর্তা। তিন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিব হিসেবেও কাজ করেছেন। এর আগে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের ডেপুটি পদে কাজ করছিলেন।

২০১৯ সাল থেকে ২০২১ পর্যন্ত বেজিংয়ে ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত ছিলেন তিনি। ওই সময়কালেই গালওয়ানে সংঘর্ষ ঘটেছিল ভারত ও চীনা সেনা বাহিনীর। চীনা সরকারের সাথে যোগযোগের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বিক্রম।

এদিকে তিনজন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিব হিসেবে দায়িত্ব সামলানোর বিরল কৃতিত্ব রয়েছে বিক্রমের। ১৯৯৭ থেকে ১৯৮৮ সালে ইন্দ্র কুমার গুজরালের ব্যক্তিগত সচিব ছিলেন বিক্রম। এরপর ২০১২ থেকে ২০১৪ পর্যন্ত মনমোহন সিংয়ের ব্যক্তিগত সচিব ছিলেন। পরে ২০১৪ সালের মে থেকে জুলাই পর্যন্ত সংক্ষিপ্ত সময়ের জন্য নরেন্দ্র মোদির ব্যক্তিগত সচিব হিসেবেও দায়িত্বে বিক্রম।

এদিকে চীন ছাড়াও স্পেন, মায়ানমারে ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন বিক্রম। এদিকে পাকিস্তানে অবস্থিত ভারতীয় দূতাবাসেও কাজ করেছেন তিনি। ২০০০ থেকে ২০০৩ সাল ইসলামাবাদে ভারতীয় দূতাবাসে চার্জ দে’অ্যাফেয়ার ছিলেন বিক্রম। ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত স্পেনে ভারতীয় রাষ্ট্রদূত ছিলেন তিনি। এরপর ২০১৬ থেকে ২০১৮ সালে মায়ানমারে ভারতীয় রাষ্ট্রদূত ছিলেন বিক্রম। এদিকে ২০০৩ থেকে ২০০৬ সালের মধ্যে ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসে রাজনৈতিক পরামর্শদাতা হিসেবে কাজ করেছেন বিক্রম। এছাড়া ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত শ্রীলঙ্কায় নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার ছিলেন বিক্রম। সংক্ষিপ্ত সময়ের জন্য বেলজিয়াম ও জার্মানিতেও ছিলেন তিনি।

ট্রাম্পের খোঁজ নেননি পুতিন, যা জানালেন মুখপাত্র

১৯৬৪ সালের ৭ নভেম্বর শ্রীনগরে জন্ম নেয়া বিক্রমের ছোটবেলা কেটেছিল উপত্যকাতেই। শ্রীনগরেরই একটি স্কুলে তিনি পড়েছেন। পরে তিনি উধমপুর ও গোয়ালিয়রে নিজের স্কুলজীবন শেষ করেন। নয়াদিল্লির হিন্দু কলেজ থেকে তিনি স্নাতক ডিগ্রি লাভ করেন। জমশেদপুর এক্সএলআরআই থেকে এমবিএ করেন তিনি। এরপর তিনি ফরেন সার্ভিসে যোগ দেন।
সূত্র : হিন্দুস্তান টাইমস

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
bangladesh, breaking news আন্তর্জাতিক করল কূটনীতিক বিক্রম মিশ্রি চীন পররাষ্ট্র বিশেষজ্ঞ’কে ভারত সচিব
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
ক্লোজ ফ্রেন্ডস ফিচার

ক্লোজ ফ্রেন্ডস ফিচারে বড় পরিবর্তনের ইঙ্গিত ইনস্টাগ্রামের

February 1, 2026
ইরানে গ্যাস বিস্ফোরণ

ইরানে গ্যাস বিস্ফোরণ, নিহত ৫

February 1, 2026
ঢাবি শিক্ষক মোনামি

‘জামায়াত আমিরের স্ট্যাটাস নিয়ে ইনবক্সে ঝড়’, যা বললেন ঢাবি শিক্ষক মোনামি

February 1, 2026
Latest News
ক্লোজ ফ্রেন্ডস ফিচার

ক্লোজ ফ্রেন্ডস ফিচারে বড় পরিবর্তনের ইঙ্গিত ইনস্টাগ্রামের

ইরানে গ্যাস বিস্ফোরণ

ইরানে গ্যাস বিস্ফোরণ, নিহত ৫

ঢাবি শিক্ষক মোনামি

‘জামায়াত আমিরের স্ট্যাটাস নিয়ে ইনবক্সে ঝড়’, যা বললেন ঢাবি শিক্ষক মোনামি

বিশ্বকাপ

বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

মুন্সীর প্রার্থিতা

মুন্সীর প্রার্থিতা বাতিলের রায় ঘোষণার পর যা বললেন হাসনাত

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি

সিইসির সঙ্গে বিএনপি

দুপুরে সিইসির সঙ্গে বিএনপির বৈঠক

মঞ্জুরুল আহসান মুন্সী নির্বাচন

আপিলও খারিজ, মঞ্জুরুল আহসান মুন্সী নির্বাচন করতে পারবেন না

রুপা

রুপার বাজারেও চরম অস্থিরতা, জানুয়ারিতে রেকর্ড ১৪ দফা দাম সমন্বয়

জ্বালানি তেল

নতুন দামে জ্বালানি তেল, কোন তেলের লিটার কত?

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.