সচিবালয়ের অফিস শেষ করে নিজে গাড়ি চালিয়ে রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে একটি অনুষ্ঠানে যোগ দিতে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশে ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। বুধবার (০৬ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি সচিবালয় এলাকা থেকে আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিতে রওনা হন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা এলাকায় যানজটে তারেক রহমানের গাড়ি আটকে আছে। ভিডিওতে দেখা যায়, তিনি নিজেই গাড়ি চালাচ্ছিলেন এবং পাশে ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
ভিডিওতে তাকে যানজটে আটকে থাকা অবস্থায় সাধারণ মানুষের দিকে হাত নেড়ে অভিবাদন জানাতেও দেখা যায়। পরে সিগন্যাল ছাড়লে গাড়িটি চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রের দিকে এগিয়ে যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


