প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। দেশটির রাষ্ট্রপতির পক্ষ থেকে এই আমন্ত্রণ জানান ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
আজ (২৩ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই আমন্ত্রণ জানানো হয়।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির গণমাধ্যমকে জানান, সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীকে চীনের প্রেসিডেন্টের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন রাষ্ট্রদূত।
এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের জন্য দেশটির রাষ্ট্রপতির পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশ চীনের সম্পর্ক ঐতিহাসিক। সেটা সূচনা হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়। তার ধারাবাহিকতায় সবসময় একটা শক্তিশালী সম্পর্ক বিদ্যমান আছে। এই সম্পর্ক আরো কীভাবে জোরদার করা যায় এবং নতুন মাত্রায় নেওয়া যায় সে বিষয়ে কাজ করা হবে।
উপদেষ্টা বলেন, চীন দীর্ঘদিনের বাংলাদেশের বন্ধু রাষ্ট্র। দুই দেশের সম্পর্ক উন্নয়নে কাজ করে যাবে উভয় দেশ। চীনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক কীভাবে এগিয়ে নেওয়া যায়, সে বিষয়ে কাজ করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


