প্রতিনিধি দল

Advertisement
বেইজিং সরকারের আমন্ত্রণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একটি প্রতিনিধিদল চীন সফরে রওনা হয়েছে। গতকাল বুধবার (১৫ এপ্রিল) দিবাগত রাত ১১টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চায়না নর্দান এয়ারলাইনসের একটি ফ্লাইটে তারা যাত্রা শুরু করে।

বিএনপি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাঈল জবিউল্লাহ। গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

প্রথমে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে সফরে যাওয়ার কথা থাকলেও চিকিৎসাজনিত কারণে তিনি দলের সঙ্গে যেতে পারেননি। যদিও আগামী ১৯ এপ্রিল তিনি এই সফরে যোগ দেবেন বলে জানানো হয়েছে।

এ দিকে দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এবং সাবেক সংসদ সদস্য রাশেদা বেগম হিরারও সফরে যাওয়ার কথা থাকলেও তারা যাচ্ছেন না।

চার অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

সফরকারী প্রতিনিধিদলে আরও রয়েছেন— বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, শামসুজ্জামান দুদু ও ড. আসাদুজ্জামান রিপন; চেয়ারপারসনের উপদেষ্টা নজমুল হক নান্নু; কণ্ঠশিল্পী বেবী নাজনীন; যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও হাবিবুন নবী খান সোহেল; স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম; চলচ্চিত্রকার আশরাফ উদ্দিন উজ্জ্বল; সংসদ সদস্য কামরুজ্জামান রতন, মুস্তাফিজুর রহমান বাবুল, মনোয়ার হোসেন খান, সাঈদ আল নোমান এবং সাবেক সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি।

এছাড়া ঢাকা-১৪ আসনের প্রার্থী সানজিদা ইসলাম তুলি, কামাল আনোয়ার আহমেদ, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. আমান উল্লাহ এবং মীর সোলাইমানও প্রতিনিধিদলে রয়েছেন।

এর আগে গত ১৩ এপ্রিল ঢাকায় চীনা দূতাবাস বিএনপি প্রতিনিধিদলের সম্মানে একটি নৈশভোজের আয়োজন করে। এতে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উপস্থিত ছিলেন।

নৈশভোজের আগে প্রতিনিধিদলের সফরসূচিতে অন্তর্ভুক্ত স্থানগুলো নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। শেষে বিএনপির পক্ষ থেকে রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানানো হয়।

উল্লেখ্য, সফর শেষে আগামী ২৪ এপ্রিল প্রতিনিধি দলটির ঢাকায় ফেরার কথা রয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Arif Arman is a journalist associated with Zoom Bangla News, contributing to news editing and content development. With a strong understanding of digital journalism and editorial standards, he works to ensure accuracy, clarity, and reader engagement across published content.