
তিনি বলেন, সফর সংক্ষিপ্ত করে ১১ জুলাই সকালের পরিবর্তে ১০ জুলাই রাতে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বেইজিংয়ে চার দিনের সরকারি সফরে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সফরটি ৮ থেকে ১১ জুলাই হওয়ার কথা ছিল। তবে ১০ জুলাই সন্ধ্যার মধ্যে সব বৈঠক সম্পন্ন হওয়ায় এবং ১১ জুলাই আনুষ্ঠানিক কোনো কিছু না থাকায় নির্ধারিত সময়সূচির আগেই ফিরছেন তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সন্ধ্যায় বেইজিংয়ে সেন্ট রেজিস হোটেলে প্রধানমন্ত্রীর চলমান চীন সফর নিয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



