Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ম্যারাডোনার চুরি হওয়া ঘড়ি পাওয়া গেলো ভারতের আসামে
আন্তর্জাতিক খেলাধুলা

ম্যারাডোনার চুরি হওয়া ঘড়ি পাওয়া গেলো ভারতের আসামে

By জুমবাংলা নিউজ ডেস্কডিসেম্বর 11, 2021Updated:ডিসেম্বর 11, 20212 Mins Read

ম্যারাডোনার চুরি হওয়া ঘড়ি পাওয়া গেলো ভারতের আসামে

Advertisement
স্পোর্টস ডেস্ক: দুবাই থেকে আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার মূল্যবান একটি হাতঘড়ি চুরি হয়ে গিয়েছিল। অবশেষে সেই হাতঘড়িটি পাওয়া গেছে ভারতের আসামে। চুরির অভিযোগে গ্রেফতারও করা হয়েছে একজনকে। আসামের মূখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বকর্মা এ খবর নিশ্চিত করেছেন।

ম্যারাডোনার চুরি হওয়া ঘড়ি পাওয়া গেলো ভারতের আসামে

প্রায় ২৩ লাখ টাকা মূল্যের ঘড়িটি দুবাই থেকে চুরি হয়ে যায়। আজ শনিবার ভোর ৪টার দিকে সেই ঘড়িটি উদ্ধার করা হলো আসাম রাজ্যের সিবসাগর জেলা থেকে।

জানা গেছে, দুবাই পুলিশের কাছে খবর ছিল ফুটবলের রাজপুত্র ম্যারাডোনার প্রায় ২৩ লাখ টাকা মূল্যের একটি হাতঘড়ি চুরি হয়ে যায়। ভারতের কেন্দ্রীয় আইনশৃঙ্খলা রক্ষা সংস্থাগুলির সাহায্য নিয়ে দুবাই পুলিশের সঙ্গে যোগাযোগ করে আসাম পুলিশ।

তাদের সহযোগিতাতেই তল্লাশি অভিযান চালিয়ে অসমে খোঁজ মেলে সেই অভিযুক্ত লোকটির। জানা গেছে, ওয়াজিদ হুসেন নামে এক ব্যক্তির কাছেই রয়েছে প্রয়াত আর্জেন্টাইন কিংবদন্তি ম্যারাডোনার চুরি যাওয়া সেই ঘড়িটি। ঘড়ি উদ্ধারের সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তারও করা হয়েছে।

শনিবার টুটের মাধ্যমে খবরটি নিশ্চিত করে অসমের মুখ্যমন্ত্রী লেখেন, ‘আন্তর্জাতিক সাহায্য নিয়ে আসাম ও দুবাই পুলিশ যৌথভাবে কিংবদন্তি ফুটবলার ম্যারাডোনার হাবলট ব্র্যান্ডের ঘড়িটি উদ্ধার করে। ঘটনায় ওয়াজিদ হুসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে উপযুক্ত আইনি পদক্ষেপ নেয়া হবে।’

ম্যারাডোনার চুরি হওয়া ঘড়ি পাওয়া গেলো ভারতের আসামেকিভাবে ম্যারাডোনার স্বাক্ষর করা ঘড়িটি অভিযুক্ত ওয়াজিদের হাতে পৌঁছাল? আসাম পুলিশ সূত্র জানাচ্ছে, দুবাইয়ের একটি কোম্পানি ম্যারাডোনার স্বাক্ষর করা বিভিন্ন জিনিস সংরক্ষণ করে। সেই সংস্থাতেই নিরাপত্তারক্ষীর কাজ করতেন ওয়াজিদ।

দুষ্প্রাপ্য এই ঘড়িটিও ছিল সেই কোম্পানির শো-রুমে। জানা গেছে, সেই ঘড়িটি চুরি করে চলতি বছর আগস্টে অসামে পালিয়ে আসেন ওয়াজিদ। এরপরই দুবাই পুলিশের সঙ্গে যোগাযোগ করে ওয়াজিদকে গ্রেপ্তার করতে সফল হয় আসাম পুলিশ।

শিবসাগর পুলিশের সুপার রাকেশ রৌশন জানান, ‘গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে আমরা তল্লাশি অভিযান শুরু করি। আজ ভোরে শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার করা হয় ওয়াজিদ হুসেনকে। উদ্ধার করা হয় সেই হাবলট ব্র্যান্ডের ঘড়িটিও। পুরো ঘটনাই এখন তদন্ত করা হচ্ছে।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
delhi

ভারতে ‘শিশু বাজারের’ সন্ধান, ছেলে বিক্রি হয় ৮ লাখে আর মেয়ের দাম ৪ লাখ

জুন 20, 2026
hormuz

জ্বালানি বাজারে স্বস্তি, হরমুজে জাহাজ চলাচলে ইরানের বড় ঘোষণা

জুন 20, 2026
ইতালির প্রধানমন্ত্রী

ট্রাম্পের যে মন্তব্যকে বানানো গল্প বলে ক্ষোভ ঝাড়লেন ইতালির প্রধানমন্ত্রী

জুন 20, 2026

Latest News

delhi

ভারতে ‘শিশু বাজারের’ সন্ধান, ছেলে বিক্রি হয় ৮ লাখে আর মেয়ের দাম ৪ লাখ

hormuz

জ্বালানি বাজারে স্বস্তি, হরমুজে জাহাজ চলাচলে ইরানের বড় ঘোষণা

ইতালির প্রধানমন্ত্রী

ট্রাম্পের যে মন্তব্যকে বানানো গল্প বলে ক্ষোভ ঝাড়লেন ইতালির প্রধানমন্ত্রী

Ancelotti-And-Neymar

নেইমারকে নিয়ে মহা-সুখবর দিলেন আনচেলত্তি

রেনশ

‘আমার বোলিং ভালো না বলেছিল’ বাংলাদেশকে খোচা রেনশর

হাকিমি

ধর্ষণ মামলায় বিচারমুখী পিএসজি তারকা আশরাফ হাকিমি

যুদ্ধবিরতি

লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল, তাৎক্ষণিকভাবে কার্যকর

কোরআন

মক্কার জাদুঘরে ৪০০ বছরের পুরোনো বিরল কোরআন পাণ্ডুলিপি প্রদর্শিত

স্কটল্যান্ড

মরক্কোর বিপক্ষে ইতিহাস গড়ার সুযোগ স্কটল্যান্ডের

BD

শেষ দিকে পথ হারিয়ে বাংলাদেশের হার, সিরিজ অস্ট্রেলিয়ার

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa