Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ চুল কেটে, গলায় জুতার মালা দিয়ে মধ্যযুগীয় কায়দায় কিশোরকে নি’র্যাতন
জাতীয় বিভাগীয় সংবাদ

চুল কেটে, গলায় জুতার মালা দিয়ে মধ্যযুগীয় কায়দায় কিশোরকে নি’র্যাতন

By Shamim RezaSeptember 22, 20192 Mins Read

imageedit_6_6488041803

Advertisement

জুমবাংলা ডেস্ক : পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের মধ্য জামুয়া গ্রামে স্কুলছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে এক কিশোরকে (১৫) মধ্যযুগীয় কায়দায় শাস্তি দিয়েছেন গ্রাম্য সালিশদাররা।

গত বুধবার (১৮ সেপ্টেম্বর) ভাঁড়ারা উচ্চ বিদ্যালয় মাঠে সালিশ-বৈঠকে ওই কিশোরকে বেধড়ক মারধর করা হয়। পরে তার মাথার চুল কেটে গলায় জুতার মালা পরিয়ে এলাকায় ঘোরানো হয়। নি’র্যাতনের শিকার ওই কিশোর একই এলাকার মঞ্জু শেখের ছেলে এবং স্থানীয় একটি দোকানের কর্মচারী।

এরই মধ্যে এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেই সঙ্গে শুরু হয় সমালোচনা। বিষয়টি নজরে এলে ঘটনার তদন্তে নামে পুলিশ। পাশাপাশি নি’র্যাতনের শিকার কিশোরের বাবা বাদী হয়ে পাবনা সদর থানায় সাতজনের নাম উল্লেখ করে একটি মামলা করেন। মামলায় অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত সোমবার সকালে ভাঁড়ারা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রী প্রাইভেট পড়তে এলে বিদ্যালয়ের মাঠে তাকে উত্ত্যক্ত করে ওই কিশোর।

বিষয়টি পরিবারকে জানায় স্কুলছাত্রী। ঘটনার দুদিন পর গত বুধবার সকালে বিদ্যালয়ের মাঠে সালিশ-বৈঠক ডাকা হয়। সেখানে ওই কিশোরকে লাঠি দিয়ে পেটান গ্রাম্য সালিশদাররা। পরে তার মাথার চুল কেটে গলায় জুতার মালা পরিয়ে বিদ্যালয় প্রাঙ্গণসহ বিভিন্ন এলাকায় ঘোরানো হয়।

একপর্যায়ে গুরুতর অসুস্থ অবস্থায় ওই কিশোরকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান পরিবারের সদস্যরা। গোপন স্থানে রেখে তাকে চিকিৎসা দেয়া হয়। স্থানীয় প্রভাবশালীদের ভয়ে বিষয়টি পুলিশকে জানাতে পারেনি ভুক্তভোগী পরিবার।

এদিকে, মধ্যযুগীয় কায়দায় কিশোরকে শাস্তি দেয়ার বিষয়টি ফেসবুকে ভাইরাল হলে ঘটনার তদন্তে নামে পুলিশ। অবশেষে পুলিশের সহায়তায় নি’র্যাতিত কিশোরের বাবা বাদী হয়ে পাবনা সদর থানায় মামলা করেন। মামলায় এজাহারভুক্ত সাত আসামির মধ্যে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহম্মেদ বলেন, আমাদের সোর্স এবং স্থানীয়দের তথ্যের ভিত্তিতে নি’র্যাতিত কিশোরের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। পরে কিশোরের বাবা মঞ্জু শেখ বাদী হয়ে মামলা করেন। মামলায় অভিযুক্ত সাতজনের মধ্যে তিন সালিশদারকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
অভিযান

পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযানে সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

June 25, 2026
মানব পাচার

মানব পাচারের নতুন ফাঁদ: কম্বোডিয়ার মৃত্যুকূপে বন্দি বাংলাদেশের তরুণরা

June 24, 2026
শ্রমমন্ত্রী

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : শ্রমমন্ত্রী

June 24, 2026

Latest News

অভিযান

পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযানে সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

মানব পাচার

মানব পাচারের নতুন ফাঁদ: কম্বোডিয়ার মৃত্যুকূপে বন্দি বাংলাদেশের তরুণরা

শ্রমমন্ত্রী

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : শ্রমমন্ত্রী

মালয়েশিয়ার শ্রমবাজার

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জুলাইয়ের মধ্যে আসতে পারে সুখবর

নিয়োগ পরীক্ষা

নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪

ডিসি সারওয়ার

মাজারের টাকা নিয়ে ডিসি সারওয়ারের কল রেকর্ড ভাইরাল

bobby-hajjaj

জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : ববি হাজ্জাজ

মোটরসাইকেল চালক

সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা

সঞ্চয়পত্র বিক্রি

সঞ্চয়পত্র বিক্রিতে নতুন নির্দেশনা

যুবদল নেতা

রিপোর্টিং করতে হলে বিএনপির মাধ্যমে করতে হবে : যুবদল নেতা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa