Advertisement

জুমবাংলা ডেস্ক : চুয়াডাঙ্গায় বেপরোয়া যাত্রীবাহী বাসের ধাক্কায় শ্যালোইঞ্জিন চালিত আলমসাধু ও নসিমনের পাঁচজন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও পাঁচজন। নিহতরা সবাই দিনমজুর।

শনিবার সকাল ৬টার দিকে চুয়াডাঙ্গা- ঝিনাইদহ সড়কের সরোজগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঢাকা থেকে চুয়াডাঙ্গাগামী রয়েল পরিবহনের একটি বাস সকাল ৬টার দিকে সরোজগঞ্জ বাজার এলাকায় সড়কের পাশ দিয়ে যাওয়া একটি আলমসাধু, একটি নসিমন ও একটি মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলে দুজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও তিনজন মারা যায়। আহত হয় কমপক্ষে পাঁচজন।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ জানান, নিহত ও আহতরা সবাই আলমসাধু ও নসিমনের যাত্রী। তারা সবাই দিনমজুর।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.