Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা চেন্নাইয়ের কাছে হেরে প্লে-অফের স্বপ্ন ফিকে কলকাতার (ভিডিও)
ক্রিকেট (Cricket) খেলাধুলা

চেন্নাইয়ের কাছে হেরে প্লে-অফের স্বপ্ন ফিকে কলকাতার (ভিডিও)

By Shamim RezaOctober 30, 20202 Mins Read

চেন্নাইয়ের কাছে হেরে প্লে-অফের স্বপ্ন ফিকে কলকাতার (ভিডিও)

Advertisement

স্পোর্টস ডেস্ক : ১২ ম্যাচে মাত্র ৪ জয় ও ৮ পরাজয় নিয়ে প্লে-অফ থেকে বাদ পড়ে গেছে ধোনির চেন্নাই সুপার কিংস। এবারের আসরে সবার আগে বিদায় ঘণ্টা বেজেছে চেন্নাইয়ের।

আর বৃহস্পতিবার রাতে সেই চেন্নাইয়ের কাছে হেরে প্লে-অফের স্বপ্ন ফিকে হয়ে গেল কলকাতা নাইট রাইডার্সের।

আজ যে ম্যাচ জয়ে চেন্নাইয়ের কোনো লাভ ছিল না সেই ম্যাচই কলকাতার জন্য ছিল বাঁচা-মরার লড়াই।

আর সেই লড়াইয়ে হেরে গেল শাহরুখ খানের কেকেআর।

বুধবার রাতে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ধোনি। প্রথমে ব্যাট করতে নেমে নিতিশ রানার ৮৭ রানের ওপর ভর করে চেন্নাইকে ৫ উইকেটে ১৭৩ রানের লক্ষ্য দেয় কলকাতা।

শুরুতে করণ শর্মার শিকারে পরিণত হন কেকেআরের নির্ভরযোগ্য ব্যাটসম্যান শুভমান গিল। ১৭ বলে ২৬ রানে করে শর্মার বলে বোল্ড হন তিনি।

এরপর নিতিশ রানা ছাড়া আর কেউ দাঁড়াতে পারেনি চেন্নাইয়ের বোলারদের সামনে। নারিন ৭ রানে, রিংকু সিং ১১ রানে ফেরেন। অধিনায়ক এইউন মরগানকে ১৫ রানে ফেরান প্রোটিয়া বোলার এনগিডি।

একপ্রান্ত ধরে রেখে সতীর্থদের আশা-যাওয়া দেখেন নিতিশ। ৮৭ রানে নিতিশ রানার ইনিংস থামিয়ে দেন এনগিডি। ৬১ বলে ১০ বাউন্ডারি ও ৪ ছক্কার মারে এই ৮৭ রানের ইনিংস খেলেন নিতিশ।

এরপর গত ম্যাচগুলোতে ব্যর্থ হওয়া দলের সাবেক অধিনায়ক দিনেশ কার্তিক ১০ বলে ২১ রানের ঝড়ো ইনিংস খেললে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭২ রানে থামে কলকাতার ইনিংস।

জবাবে ১৭৩ রানের লক্ষ্যে নেমে ১৯ বলে ১৪ রান করে বরুন চক্রবর্তীর বলে আউট হন শেন ওয়াটসন। এরপর আম্বাতি রাইডুর সঙ্গে চমৎকার জুটি গড়েন ঋতুরাজ গায়কোয়াড়।

রাইডু ২০ বলে ৩৮ রানের চমৎকার ইনিংস খেলে আউট হন সুনীল নারিনের বলে। অধিনায়ক ধোনি বাট হাতে নেমেই ১ রান করে সাজঘরে ফেরেন। তাকে সরাসরি বোল্ড করে দেন সেই বরুন।

তবে এতে জয় পেতে তেমন বেগ পেতে হয়নি চেন্নাইকে। ঋতুরাজ গায়কোয়াড়ের ৫৩ বলে অনবদ্য ৭২ রানের ইনিংসে জয়ের কাছাকাছি পৌঁছে যায় চেন্নাই। প্যাট কামিন্সের বলে বোল্ড হন গায়কোয়াড়। এরপর জয়ের বন্দরে পৌঁছে দেয়ার দায়িত্ব নেন স্যাম কারান ও রবীন্দ্র জাদেজা। এই দুই ব্যাটসম্যান অপরাজিত থেকে ম্যাচ শেষ করেন। ম্যাচের শেষ বলে ছক্কা মেরে জয়ের বন্দরে পৌঁছে দেন জাদেজা।

স্যাম কারান ১৩ ও জাদেজা ৩১ রানে অপরাজিত থাকেন। শেষ বলে ছয়ের পর চেন্নাইয়ের স্কোর গিয়ে দাঁড়ায় ৪ উইকেটে ১৭৮ রান।

অর্থাৎ ৬ উইকেটে মরগানের কলকাতাকে হারাল ধোনির চেন্নাই।

এই হারের পর শেষ চারে ওঠার স্বপ্ন আরো ফিকে হয়ে গেল কলকাতার। কিংস ইলাভেন ছাপিয়ে পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে যাওয়া হলো না নাইটদের।

ম্যাচ হাইলাইটস দেখুন –

Youtube video

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

July 30, 2026
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026

Latest News

Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa