স্পোর্টস ডেস্ক: ইউক্রেনে সামরিক আগ্রাসনের কারণে ইংলিশ ফুটবল ক্লাব চেলসির মালিক রুশ ধনকুবের রোমান আব্রামোভিচের সম্পত্তি জব্দ করার ঘোষণা আগেই দিয়েছে যুক্তরাজ্য সরকার। এবার চেলসির এই রুশ মালিককে শাস্তি দিল প্রিমিয়ার লিগ বোর্ড। এখন থেকে আব্রামোভিচ আর চেলসির পরিচালকের দায়িত্বে থাকছেন না।

আব্রামোভিচের এই শাস্তির কারনে ইউরোপীয়ান চ্যাম্পিয়ন চেলসির উপরও নেমে আসতে পারে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞ। এমনও হতে পারে এই নিষেধাজ্ঞার আওতায় চেলসি কোন নতুন খেলোয়াড় চুক্তি, নবায়ন কিংবা ম্যাচের টিকিট বিক্রি করতে পারবেনা। এর ফলে এ্যাওয়ে ম্যাচগুলোতে বিশাল বহরের ভ্রমনজনিত যে বিপুল পরিমান অর্থ ব্যয় হতো তাও হয়ত সীমিত হয়ে আসতে পারে। এদিকে গত ২ মার্চ যুক্তরাজ্যের পার্লামেন্টে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে আলোচনা শুরু হতেই চেলসির মালিকানা ছাড়ার সিদ্ধান্ত নেন আব্রামোভিচ। এরপর আমেরিকার এক বিনিয়োগ ফার্মকে চেলসি বিক্রির দায়িত্ব দেন। তাদের পক্ষ থেকে শুরুতে চেলসির জন্য ৩ বিলিয়ন পাউন্ড মূল্য হাঁকানো হয়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এত দামে বেচা সম্ভব নয় বলেই ধারণা করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। ইতোমধ্যেই চেলসির জার্সির পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান মোবাইল কোম্পনী থ্রি ব্লুজও তাদের চুক্তি বাতিল করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



