Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা চেলসি বিক্রি করতে পারবেন না রুশ মালিক আব্রামোভিচ
খেলাধুলা ফুটবল

চেলসি বিক্রি করতে পারবেন না রুশ মালিক আব্রামোভিচ

By জুমবাংলা নিউজ ডেস্কমার্চ 10, 20222 Mins Read

স্পোর্টস ডেস্ক: ইংলিশ ফুটবল ক্লাব চেলসিকে কিছুদিন আগেই বিক্রির ঘোষণা দিয়েছেন রুশ মালিক রোমান আব্রামোভিচ। তবে এবার চাইলেই আর চেলসিকে বিক্রিকে করতে পারবেন না তিনি। যুক্তরাজ্যে থাকা তার সমস্ত সম্পদের লেনদেন স্থগিত ঘোষণা করেছে যুক্তরাজ্য সরকার।

রোমান আব্রামোভিচ
Advertisement

ইউক্রেনে রাশিয়ার আক্রমণের প্রতিক্রিয়ার অংশ হিসেবে চেলসি এফসির মালিক রোমান আব্রামোভিচকে নিষিদ্ধ করেছে যুক্তরাজ্য সরকার। শুধু তিনিই নন, ইংল্যান্ডে আরও ছয় রুশ ধনকুবেরের ওপরও এসেছে নিষেধাজ্ঞা। তাদের সম্পদ জব্দ করা হয়েছে, ভ্রমণে পড়েছে নিষেধাজ্ঞা। এই তালিকায় রোমান আব্রামোভিচ থাকায় চেলসিকে বিক্রির প্রক্রিয়াও আপাতত গেছে থমকে। সেটাও যে তার বিশাল সম্পদেরই একটা অংশ!

প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, যারা আক্রমণকে সমর্থন করেছে তাদের জন্য ‘কোন নিরাপদ আশ্রয়স্থল থাকতে পারে না’। তিনি আরও যোগ করেছেন, ‘আজকের নিষেধাজ্ঞাগুলি ইউক্রেনের আক্রান্ত জনগণের প্রতি যুক্তরাজ্যের অটল সমর্থনের সর্বশেষ পদক্ষেপ। যারা বেসামরিক লোকদের হত্যা, হাসপাতাল ধ্বংস এবং স্বাধীন বন্ধুরাষ্ট্রে অবৈধ দখল যারা করে, তাদের শিক্ষা দিতে আমাদের নির্মম হতে হবে।’

৫৫ বছর বয়সী রুশ এই ধনকুবেরের বিরুদ্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নিবিড় সম্পর্ক রাখার অভিযোগ আছে। যদিও রোমান প্রত্যেকবারই এ বিষয়টা নাকচ করে আসছিলেন। যুক্তরাজ্য সরকার জানাচ্ছে, চেলসির মালিকের বর্তমান সম্পদ এক লক্ষ পাঁচ হাজার সাতশ কোটি টাকার সমান।

বেশ চাপের মুখেই যুক্তরাজ্য সরকার আব্রামোভিচকে নিষিদ্ধ করল। মাসের শুরুতে তিনি চেলসিকে বিক্রি করে দেওয়ার কঠিন সিদ্ধান্তটা নিয়েছিলেন। তবে এবার এই নিষেধাজ্ঞার কারণে আর সেটা সম্ভব হচ্ছে না তার পক্ষে। জব্দ হওয়া সম্পত্তি হিসেবে সেটা এখন চলে গেছে যুক্তরাজ্য সরকারের হাতে।

স্থানীয় সংবাদ মাধ্যম দ্য টাইমসের প্রতিবেদক মার্টিন জিয়েগলার জানিয়েছেন, এক শর্তে ক্লাবটা বিক্রি করতে পারবেন আব্রামোভিচ। প্রথমে পেতে হবে যুক্তরাজ্য সরকার আর প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষের অনুমতি। এরপর তা বিক্রি করে একটা কানাকড়িও পাবেন না তিনি।

চেলসি এখনো অবশ্য ক্লাবের কিছু কার্যক্রম চালিয়ে যেতে পারবে। তবে পরবর্তী ঘোষণার আগ পর্যন্ত খেলোয়াড় কেনা বেচা করতে পারবে না ক্লাবটি। এ নিষেধাজ্ঞার তালিকায় আছে জার্সি, স্যুভেনির ইত্যাদি কেনাবেচাও।

এখানেই শেষ নয়, খেলোয়াড়দের চুক্তি নবায়নের প্রক্রিয়াও গেছে থমকে, এখানেও এসেছে নিষেধাজ্ঞা। চেলসি এখন আর কোনো ম্যাচদিবসের টিকিটও বিক্রি করতে পারবে না। ফলে স্ট্যামফোর্ড ব্রিজের গ্যালারিতে এখন কেবল পুরো মৌসুমের টিকিট আগে কিনে ফেলা সদস্যরাই আসতে পারবেন। এসবের ফলে ইউরোপ ও বিশ্বসেরা ক্লাবটির ভবিষ্যৎও অন্ধকারে পড়ে গেল।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
বিশ্বকাপ

ব্রাজিল বনাম হাইতি বিশ্বকাপ ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

জুন 19, 2026
ম্যানুয়েল নয়্যার

বিশ্বকাপের মাঝেই অবসরের ঘোষণা দিলেন নয়্যার

জুন 19, 2026
ইতিহাস

কাতারকে ৬ গোলে হারিয়ে ইতিহাস কানাডার, ড্রেসিংরুমে ছুটে গেলেন প্রধানমন্ত্রী

জুন 19, 2026
Latest News
বিশ্বকাপ

ব্রাজিল বনাম হাইতি বিশ্বকাপ ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

ম্যানুয়েল নয়্যার

বিশ্বকাপের মাঝেই অবসরের ঘোষণা দিলেন নয়্যার

ইতিহাস

কাতারকে ৬ গোলে হারিয়ে ইতিহাস কানাডার, ড্রেসিংরুমে ছুটে গেলেন প্রধানমন্ত্রী

গোলরক্ষক

ঘানার গোলরক্ষক বেনজামিন আসারি: সংগ্রাম থেকে বিশ্বকাপের মঞ্চে অনুপ্রেরণার গল্প

নেইমার

ব্রাজিল শিবিরে নেইমারকে নিয়ে ফের দুঃসংবাদ

অক্ষরা

নারী ক্রিকেটে ১২৬ বলে ৩০৬ করলেন অক্ষরা গুপ্তা

হাসান

স্বপ্নের অভিষেকে উজ্জ্বল হাসান মাহমুদ, কাউন্টিতে ৯ উইকেট শিকার

বিশ্বকাপ

‘রোনালদো আর আগের মতো নেই’—বিশ্বকাপে ড্রয়ের পর কঙ্গো ফুটবলারের খোঁচা

Flag

‘আল্লাহু আকবার’ খচিত ইরাকের পতাকাও মাঠে বিছায়নি ফিফা

প্রেসিডেন্ট লুলা

মেসিকে ব্রাজিল দলে চান প্রেসিডেন্ট লুলা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa