Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home চেয়ারম্যানকে বিয়ের দাবিতে গৃহবধুর অনশন
বিভাগীয় সংবাদ রংপুর

চেয়ারম্যানকে বিয়ের দাবিতে গৃহবধুর অনশন

By Saiful IslamAugust 21, 20192 Mins Read
Advertisement


জুমবাংলা ডেস্ক : বিয়ের দাবিতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বাড়ির উঠোনে বসে অনশন করেছেন এক গৃহবধু। ওই গৃহধুর বাড়ি গাইবান্ধা জেলায় ও তিনি এক সন্তানের জননী বলে জানা গেছে।

ওই গৃহবধুর দাবি, বিয়ের প্রলোভন দেখিয়ে ইউপি চেয়ারম্যান তার সঙ্গে সম্পর্ক গড়েছেন। অথচ কথা দিয়েও এখন অবধি বিয়ে করেননি তাকে।

আর এ খবরে বাড়ি ছেড়ে পালিয়েছেন অভিযুক্ত চেয়ারম্যান।

ঘটনাটি ঘটেছে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায়। সেখানের আওলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের (৫২) বিরুদ্ধে এমন অভিযোগ এনে তার বাড়িতে অনশন করেছেন ফারিয়া আখতার চুমকী (৩৮) নামের এক গৃহবধূ।

সোমবার সকাল থেকে রাত পর্যন্ত অনশন করেছেন ফারিয়া। এর আগে ইউনিয়ন পরিষদ চত্বরে অনশনে বসেন তিনি।

জানা গেছে, ফারিয়া আখতার চুমকী গাইবান্ধার কামদিয়া এলাকার বাসিন্দা সনি চৌধুরীর স্ত্রী। তাদের এক কন্যা সন্তানও রয়েছে।

অভিযুক্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়ন বিএনপির সদস্য।

ফারিয়া আখতার চুমকীর অভিযোগ, চলতি বছরের শুরুতে মোবাইলে আওলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের সঙ্গে পরিচয় হয় তার। এর পর প্রণয়ের সম্পর্কে জড়ান তারা। এর পর বিয়ের প্রলোভন দেখিয়ে চেয়ারম্যান কয়েকবার তার সঙ্গে মিলিত হন। তাদের এ সম্পর্ক তার স্বামীসহ আত্মীয়দের মধ্যে জানাজানি হলে চেয়ারম্যানের কাছে জলদি বিয়ের বিষয়টি তোলেন তিনি। কিন্তু চেয়ারম্যান রাজ্জাক বিভিন্ন রকম তালবাহানা করে পিছিয়ে যান। অবশেষে কোনো উপায় না পেয়ে সোমবার বিয়ের দাবিতে চেয়ারম্যান রাজ্জাকের বাড়িতে এসেছেন তিনি।

এ বিষয়ে আওলাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী আমিনুল ইসলাম জানান, অনশনকারী ওই গৃহবধূকে তার পরিবার রাতে এসে নিয়ে গেছে। ঘটনাটি সত্য নয়, এটি সাজানো নাটক।

স্থানীয়দের অনেকের বিশ্বাস, এটা চেয়ারম্যানের বিরুদ্ধে ষড়যন্ত্র হতে পারে। ভেতরে যাই ঘটুক না কেন ওই গৃহবধুর বিশেষ স্বার্থ লুকিয়ে আছে এখানে। ঘটনার তদন্ত করলে তা বেরিয়ে পড়বে।

আওলাই ইউনিয়ন পরিষদের মেম্বার সেকেন্দার আলী বলেন, হ্যা, পাশের জেলার এক নারী চেয়ারম্যানকে বিয়ের দাবি নিয়ে এসেছিলেন। বিষয়টির প্রমাণসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জেনেছি।

পাঁচবিবি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর রহমান বলেন, ঘটনাটি শুনেছি। তবে ওই গৃহবধূ থানায় কোনো অভিযোগ নিয়ে আসেননি। তিনি অভিযোগ দিলে তা গ্রহণ করে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে আওলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। সূত্র : যুগান্তর

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘বিয়ের অনশন গৃহবধুর চেয়ারম্যানকে দাবিতে বিভাগীয় রংপুর সংবাদ
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Meghna General Hospital

নবজাতকের মৃত্যুতে ব্যবস্থা নিতে অপারগতা প্রকাশ সিভিল সার্জনের!

February 6, 2026
Rita

অশ্লীল নাচের বিষয়ে অবগত ছিলেন না রিতা, তবুও বিরোধীদের অপপ্রচার!

February 5, 2026
ctg-port

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি দুই দিনের জন্য স্থগিত

February 5, 2026
Latest News
Meghna General Hospital

নবজাতকের মৃত্যুতে ব্যবস্থা নিতে অপারগতা প্রকাশ সিভিল সার্জনের!

Rita

অশ্লীল নাচের বিষয়ে অবগত ছিলেন না রিতা, তবুও বিরোধীদের অপপ্রচার!

ctg-port

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি দুই দিনের জন্য স্থগিত

Manikganj Pic 1

প্রার্থী ঘুমে, গভীর রাতে মাদ্রাসার শিশুদের দিয়ে নির্বাচনী প্রচারণা!

Ghior thana

জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাই ও চাচিকে হত্যাচেষ্টার অভিযোগ!

Students

রণক্ষেত্র নরসিংদী, ব্যাপক সংঘর্ষে প্রাণ গেল স্কুলছাত্রের

বিটিআরসি

ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে : বিটিআরসি

Chittagong-Port

চট্টগ্রাম বন্দরে এবার লাগাতার কর্মবিরতির ঘোষণা

আটক

লালমনিরহাটে লিখিত ও ভাইভা পরীক্ষার মিল না থাকায় ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ

গণঅধিকারের প্রার্থী

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকারের প্রার্থী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.