Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় চোখ, নাক ও মুখ দিয়ে বের হচ্ছে শুধু রক্ত!
জাতীয়

চোখ, নাক ও মুখ দিয়ে বের হচ্ছে শুধু রক্ত!

By Shamim RezaJune 22, 20192 Mins Read

চোখ, নাক ও মুখ দিয়ে বের হচ্ছে শুধু রক্ত!

Advertisement
জুমবাংলা ডেস্ক : যে সময় বই খাতা নিয়ে টেবিলে পড়তে বসার কথা, সেই সময়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আতিয়া তুর রাহী (কথা)। দুই ভাই বোনের মধ্যে বড় রাহী। বাবা আব্দুর রহমান ন্যাশনাল হেলথ্ কেয়ারে কম্পিউটার আপেরেটার হিসাবে কর্মরত। রাহীর গ্রামের বাড়ি লক্ষীপুরের রামগঞ্জে হলেও বেরে উঠেছে ঢাকায়। হাজেরা উচ্চ বিদ্যালয় থেকে আসন্ন এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে অংশ নেওয়ার কথা তার। কিন্তু আদৌ সে পরীক্ষায় অংশ নিতে পারবে কি না সে নিজেও জানে না।

দীর্ঘ পাঁচ বছর ধরে বিরল রোগে অসুস্থ রাহী। অসুস্থ শরীর নিয়ে পড়ালেখা চালিয়ে যাচ্ছেন ঠিকমতো। কিন্তু সম্প্রতি তার শরীরের অবস্থা এতটাই অবনতি হয়েছে যে ঠিক মত খেতেও পারছে না রাহী।

রাহীর চোখ-কান, গলা-নাভি, নাক; এমনকি শরীরের চামড়া থেকে নিয়মিত রক্ত বের হচ্ছে। রাহীর চিকিৎসকরা বলছেন, এটি একটি মানসিক সমস্যা। আর কিছু মানুষ বলছে, এটি ভূতরে সমস্যা। আগে শুধু রাহীর শরীরের বিভিন্ন স্থান থেকে রক্ত বের হলেও বর্তমানে রক্তের সাথে পোকাও বের হচ্ছে। তাছাড়া যেকোন ধরনের খাবার খেলেই সাথে সাথে বমি করে ফেলে দেয় রাহী।

রাহীর বাবা আব্দুর রহমান বিডি২৪লাইভকে একান্ত ভাবে বলেন, আমার মেয়ের কি রোগ হয়েছে ডাক্তারও বলতে পারছে না। সব জায়গায় আমি ওর চিকিৎসা করিয়েছি। আগে ও ঠিক মত খেতে পারতো কিন্তু এখন খাওয়ার সাথে সাথে বমি করে দিচ্ছে। নাক দিয়ে সব কিছু বের হয়ে যায়।

তিনি আরও বলেন, ‘আমি এখন অসহায় হয়ে পড়েছি। কোন ভাবেই আর পারছি না। আমার মেয়ের চিকিৎসা করাতে আমি আমার সব কিছু শেষ করে ফেলেছি। ওকে উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর সহযোগিতা চাচ্ছি।’

অসুস্থ রাহী বলেন, ‘আমার অবস্থা আগের চেয়ে অনেক খারাপ। এখন আমি ঠিক মতো চলাফেরাও করতে পারছি না। আমি এখন এক স্থানে বেশিক্ষণ দাঁড়িয়ে কিংবা বসে থাকতে পারি না। যার কারণে আমার পড়ালেখা একদম বন্ধ। আমি যাতে দ্রুত সুস্থ হয়ে এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারি। আপনারা আমাকে সাহায্য করবেন।’

এ ব্যাপারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজের মেডিসিন বিশেষজ্ঞ ড. শেখ মো. শামসুজ্জামান বিডি২৪লাইভকে বলেন, ওর যে সমস্যা এটা মেডিকেল সায়েন্স’র ভাষায় মানসিক সমস্যা বলা হয়ে থাকে। এই সমস্যাগুলো সব পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় এটা সাইকোলজিক্যাল সমস্যা থেকে এসেছে। মানুষ সাইকোলজিক্যাল সমস্যা শুনলেই মনে করে পাগল। আসলে সাইকোলজিক্যাল মানে শুধু পাগল না।

জুমবাংলা/এসআর/

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
প্রধানমন্ত্রী

ফ্যামিলি কার্ড কার্যক্রম সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

July 20, 2026
Storms

রাতের মধ্যে ঢাকাসহ ১৬ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস

July 20, 2026
BSTI

৮ ধরনের পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বিএসটিআই

July 20, 2026

Latest News

প্রধানমন্ত্রী

ফ্যামিলি কার্ড কার্যক্রম সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

Storms

রাতের মধ্যে ঢাকাসহ ১৬ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস

BSTI

৮ ধরনের পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বিএসটিআই

মির্জা ফখরুল

পুরনো কেমিক্যালে মশা মরছে না, নতুনে জোর দিন: মির্জা ফখরুল

Bonna

ভারী বৃষ্টিতে দেশের ৮ জেলায় হতে পারে বন্যা

Sahed

রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ গ্রেফতার

Tista

তিস্তার পানি বৃদ্ধি, ডালিয়া পয়েন্টে খোলা হলো ৪৪টি জলকপাট

Rain

আগামী ৫ দিন কেমন থাকবে বৃষ্টিপাত, যা জানালো আবহাওয়া অফিস

রাশেদ খাঁন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন

NRB

উৎসে কর যাচাইয়ে এনবিআরের ৫ নির্দেশনা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa