Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা চ্যাম্পিয়ন হয়েই এমবাপে শেষ করল পিএসজি অধ্যায়
খেলাধুলা ফুটবল

চ্যাম্পিয়ন হয়েই এমবাপে শেষ করল পিএসজি অধ্যায়

By Md EliasMay 26, 20242 Mins Read

কয়েক মৌসুম ধরে চলা নাটকীয়তার অবসান ঘটিয়ে রিয়াল মাদ্রিদে যোগ দিতে যাচ্ছেন কিলিয়ান এমবাপে। তার আগে পিএসজি অধ্যায়ের শেষটাও রাঙিয়েছেন বিশ্বকাপজয়ী এই ফরাসি ফরোয়ার্ড। যদিও এমবাপে ঘোষিত শেষ ম্যাচ আগেই হয়ে গিয়েছিল। গতকাল তাকে রেখেই অলিম্পিক লিওঁ’র বিপক্ষে ফ্রেঞ্চ কাপ ফাইনালের স্কোয়াড সাজায় পিএসজি। পরে ২-১ গোলের জয় শেষে চ্যাম্পিয়ন দলটির সতীর্থরা এমবাপেকে শূন্যে তুলে উদযাপনে মেতেছেন।

এমবাপে

Advertisement

লিলের স্তাদ পিয়েরে-মাউরোয় ফরাসি কাপের ফাইনালে মুখোমুখি হয় দু’দল। যেখানে প্যারিসের ক্লাবটি রেকর্ড ১৫তম বারের মতো ফ্রেঞ্চ কাপের শিরোপা নিশ্চিত করেছে। যা ৭ বছরের পিএসজি ক্যারিয়ারে এমবাপেরও ১৫তম শিরোপা। যদিও চ্যাম্পিয়ন্স লিগ না জেতার আক্ষেপ নিয়েই তিনি ক্লাবটি থেকে বিদায় নিচ্ছেন। ফাইনালে পিএসজির হয়ে গোল করেছেন বার্সেলোনা ছেড়ে স্বদেশি ক্লাবে যাওয়া উসমান দেম্বেলে ও ফ্যাবিয়ান রুইজ।

ফরাসি জায়ান্টদের দুটি গোলই হয়েছে প্রথমার্ধে। দেম্বেলে ২২তম মিনিট ও রুইজ গোল করেন ৩৪ মিনিটে। বিরতির পরপরই ঘুরে দাঁড়িয়ে চ্যালেঞ্জ জানানোর আভাস দেয় লিওঁ। যদিও সেটি এক গোলের বেশি কিছু এনে দিতে পারেনি। ৫৫ মিনিটে ব্যবধান কমান লিঁওর আইরিশ সেন্টার–ব্যাক জেইক ও’ব্রায়ান। এ ছাড়া নিকোলাস তালিয়াফিকো ও আলেক্সান্ডার লাকাজেত সমতাসূচক গোলটা প্রায় পেয়েই গিয়েছিলেন। কিন্তু সেটি সম্ভব হয়নি পিএসজি গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমার বীরত্বে।

এদিন গোল না পেলেও, মৌসুমজুড়ে পিএসজির সাফল্যের বড় দাবিদার তো এমবাপেই। পিএসজির জার্সিতে সাত বছরের ক্যারিয়ারে ৩০৮ ম্যাচে ক্লাব রেকর্ড ২৫৬ গোল করেন এমবাপে। ক্লাবটির কিংবদন্তি বলা হলেও হয়তো ভুল হবে না। তার বিদায়ী ম্যাচে স্টেডিয়ামে বসে ম্যাচটি দেখেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এমবাপের সঙ্গে পুরস্কার বিতরণী মঞ্চে তিনি ভালোবাসার আলিঙ্গনও করেছেন। এদিকে, ফরাসি কাপে চ্যাম্পিয়ন হয়ে, ঘরোয়া ‘ট্রেবল’ জয়ের আনন্দে মৌসুম শেষ করল লুইস এনরিকের দল।

সিরিজ হারের পর দলের অবস্থা কেমন ছিল, এই নিয়ে যা বললেন তামিম

ফাইনাল শেষে এমবাপেকে কাঁধে তুলে নিয়ে শূন্যে ভাসিয়ে উদযাপন করেছেন সতীর্থরা। তার দল ছাড়া নিয়ে পিএসজির অভ্যন্তরীণ পরিবেশ কিছুটা উত্তপ্ত থাকলেও, শেষটা রাঙিয়ে যেতে পারলেন এমবাপে। তার পরবর্তী গন্তব্য যে রিয়ালই হতে যাচ্ছে সেটি অনেকটাই অনুমেয়। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল শেষেই হয়তো স্প্যানিশ ক্লাবটি আনুষ্ঠানিক ঘোষণাটি দিয়ে দেবে। এদিন ম্যাচ শুরু হওয়ার আগে সংঘর্ষে জড়িয়েছিলেন পিএসজি ও লিওঁ’র ভক্তরা। যেখানে কমপক্ষে ২০ জন আহতের পাশাপাশি আটক হয়েছেন অন্তত ৩০০ জন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Md Elias
  • Website

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.

Related Posts
উয়েফা

লাল কার্ডের নিয়ম বদলে ফিফা সীমা অতিক্রম করেছে : উয়েফা

July 6, 2026
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

মিশরের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

July 6, 2026
রোনালদো

অবশেষে রোনালদো জানিয়ে দিলেন, এটাই তার শেষ বিশ্বকাপ

July 6, 2026

Latest News

উয়েফা

লাল কার্ডের নিয়ম বদলে ফিফা সীমা অতিক্রম করেছে : উয়েফা

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

মিশরের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

রোনালদো

অবশেষে রোনালদো জানিয়ে দিলেন, এটাই তার শেষ বিশ্বকাপ

আর্জেন্টিনা-মিশরের বাঁশি

ফ্রান্সের হাতে আর্জেন্টিনা-মিশরের বাঁশি

আর্জেন্টিনা-মিশর ম্যাচে

আর্জেন্টাইনকে লাল কার্ড দেখানো রেফারি আর্জেন্টিনা-মিশর ম্যাচে

রোনালদোর বান্ধবী

বিশ্বকাপের মাঝেই মেসির বউকে বিশেষ উপহার পাঠালেন রোনালদোর বান্ধবী

কোয়ার্টার ফাইনাল

কোয়ার্টার ফাইনালে নরওয়ের মুখোমুখি ইংল্যান্ড

Vini

পেনাল্টি বিতর্কে মুখ খুললেন ভিনিসিউস

আনচেলত্তি

এখানেই শেষ নয়, ব্রাজিলের জন্য ‘নতুন চক্রের শুরু’ দেখছেন আনচেলত্তি

WorldCup

বিশ্বকাপের শেষ আটে উঠেছে কারা, জেনে নিন সব ম্যাচের সূচি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa