Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে চায় বাংলাদেশ
ক্রিকেট (Cricket) খেলাধুলা

চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে চায় বাংলাদেশ

By Saiful IslamJune 15, 20212 Mins Read

চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে চায় বাংলাদেশ
একক ভাবে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে চায় বাংলাদেশ
Advertisement
স্পোর্টস ডেস্ক : পর্যাপ্ত সুযোগ-সুবিধা না থাকায় আগ্রহ থাকলেও ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে পারছে না বাংলাদেশ। তবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। মূলত আইসিসির চাহিদা পূরণ করতে না পারায় বিশ্বকাপ আয়োজন করতে পারবে না বাংলাদেশ।

ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করতে হলে অন্তত ১০ টি ভেন্যু থাকতে হবে। আর টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে হলে থাকতে হবে অন্তত আটটি ভেন্যু। আইসিসির সেই চাহিদা পূরণ করার সামর্থ্য না থাকায় এই দুটি বিশ্ব আসর এককভাবে আয়োজন করা সম্ভব হচ্ছে না বাংলাদেশের। তবে যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন বিসিবি সভাপতি।পাপন বলেন, তবে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফির একক আয়োজকের জন্য আবদন করব।

এদিকে আইসিসির ভবিষ্যত সূচিতে ৫০ ওভারের চ্যাম্পিয়ন্স ট্রফি ফিরিয়েছে আইসিসি। যার সর্বশেষ আসরটি হয়েছিল ২০১৭ সালে। ২০২৪-৩১ সময়টার মাঝে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফির দুটি আসর। যার প্রথম আসর অনুষ্ঠিত হবে আগামী ২০২৫ সালে। দ্বিতীয় আসর হবে ২০২৯ সালে। যেখানে আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল খেলার সুযোগ পাবে। দুটি গ্রুপে ভাগ হয়ে অংশগ্রহণ করবে দলগুলো। যেখানে প্রতিটি গ্রুপে থাকবে চারটি করে দল। প্রতি গ্রুপের সেরা দুই দল সুযোগ পাবে সেমিফাইনালে। আর সেমিফাইনালে জয় পাওয়া দলটি দুটি খেলবে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে।

কয়েকদিন আগেই আগামী ৮ বছরের কর্ম পরিকল্পনা প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তার পর বিসিবি’র প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন জানিয়েছিলেন, বিশ্বকাপ আয়োজনের ইচ্ছা রয়েছে বাংলাদেশের। এবার জালাল ইউনুস জানালেন, বিসিবি’র আগামী বোর্ড সভায় বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। গেল ১ জুন আইসিসির বোর্ড সভা বসেছিল। সেখানে ২০২৪ থেকে ২০৩১ সাল পর্যন্ত বৈশ্বিক টুর্নামেন্টগুলোর তালিকা চূড়ান্ত হয়। ৮ বছরে ছেলেদের দুটি ওয়ানডে রয়েছে। ২০২৭ সালের বিশ্বকাপে আয়োজক হওয়ার ইচ্ছা নিয়েই এগিয়ে যাচ্ছে বিসিবি বলা হয়েছিল।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বাছাই প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হবে আয়োজক দেশ। এতে বাংলাদেশও নতুন করে আয়োজক হতে পারবে বলে মনে করেছিল ক্রিকেট বোর্ড। তবে তার জন্য ক্রিকেট কূটনীতির ওপর ভরসা রাখতে পারেনি বিসিবি।

উল্লেখ্য, পর্যাপ্ত সুযোগ-সুবিধা না থাকায় আগ্রহ থাকলেও ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে পারছে না বাংলাদেশ। তবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

২০১১ সালের ভারত, শ্রীলঙ্কার সঙ্গে ওয়ানডে বিশ্বকাপের সহ-আয়োজক হয়েছিল বাংলাদেশ। তবে ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ একাই আয়োজন করে বিসিবি। এককভাবে ২০১৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আয়োজনের অভিজ্ঞতাও রয়েছে বাংলাদেশের।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Paraguya

প্যারাগুয়েকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

July 5, 2026
ভায়াগ্রা

আজতেকার উচ্চতা সামলাতে ইংল্যান্ডের ভরসা ভায়াগ্রা

July 5, 2026
নেইমার

৯০ মিনিট খেলার জন্য ফিট নেইমার, আনচেলত্তি কতক্ষণ খেলাবেন?

July 5, 2026

Latest News

Paraguya

প্যারাগুয়েকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

ভায়াগ্রা

আজতেকার উচ্চতা সামলাতে ইংল্যান্ডের ভরসা ভায়াগ্রা

নেইমার

৯০ মিনিট খেলার জন্য ফিট নেইমার, আনচেলত্তি কতক্ষণ খেলাবেন?

Cat

ব্রাজিল-নরওয়ে ম্যাচ জিতবে কে, জানালো ‘জ্যোতিষী’ বিড়াল

নরওয়ে কোচ

ব্রাজিলকে বড় মাপের দল মনে করেন না নরওয়ে কোচ

বিশ্বকাপে খেলা

বিশ্বকাপে খেলার আড়ালে মানসিক চাপ, যা বলছেন বিজ্ঞানীরা

স্মরণীয় বিশ্বকাপ

স্মরণীয় বিশ্বকাপ শেষে ভোজিনিয়ার আবেগঘন বার্তা

কেপ ভার্দে

‘এখন কেউ বলবে না, কেপ ভার্দে কোথায়’

ফিফা সভাপতি

‘আর্জেন্টিনার খেলা দেখে টেনশন হচ্ছিল’ বলার পর নিজেকে নিরপেক্ষ দাবি ফিফা সভাপতির

মেসি

গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে মেসি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa