Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় ছাত্রদলের কাউন্সিল : সাবেকদের হাত থেকে ফরম তুললেন যারা
জাতীয় রাজনীতি

ছাত্রদলের কাউন্সিল : সাবেকদের হাত থেকে ফরম তুললেন যারা

By Protik Hossainআগস্ট 18, 2019Updated:আগস্ট 18, 20192 Mins Read

Advertisement
জুমবাংলা ডেস্ক : ছাত্রদলের আসন্ন কাউন্সিলে সভাপতি-সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতায় আগ্রহী নেতাদের হাতে মনোনয়নপত্র তুলে দিলেন সংগঠনটির সাবেক নেতারা।

রবিবার (১৮ আগস্ট) দুপুর ১২ টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দ্বিতীয় দিনের মতো মনোয়ন ফরম বিতরণ শুরু হয়।

ফরম বিতরণ শুরুর আগে ছাত্রদলের সাবেক সভাপতি বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ‘যে দেশে নির্বাচন বলে কিছু নেই, যে দেশে মানুষের অধিকার বলে কিছু নেই, যে দেশে একাত্তর সালে অর্জিত অধিকার ভূ-লুণ্ঠিত, যে দেশের সব চেয়ে জনপ্রিয় নেত্রী মিথ্যা মামলায়, অবিচারে কারাগারে বন্দি, যে দেশে আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান স্বাচ্ছন্দে থাকতে পারেন নাই, যে দেশে বিএনপির হাজার, হাজার নেতাকর্মী হয় জেলে, না হয় গুমের শিকার, যে দেশের কৃষক ধানে আগুন দেয়, যে দেশে কোরবানির চামড়া রাস্তায় ফেলে দেওয়া হয়, যে দেশে নারীরা সম্ভ্রম রক্ষা করতে পারে না, সেই দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে, মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নতুন নেতৃত্ব নির্বাচনের জন্য উদ্যোগী হয়েছে— এটা ঐতিহাসিক ঘটনা।’

ছাত্রদলের এ কর্মকাণ্ডের মধ্য দিয়ে অতীতের মতো ভবিষ্যতেও স্বৈরতন্ত্র পতনে দৃষ্টান্ত স্থাপন হবে আশাবাদ ব্যক্ত করে ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, ‘সবকিছুর লক্ষ্য হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠা, সবকিছুর লক্ষ্য হচ্ছে সুশাসন প্রতিষ্ঠা করা, সবকিছুর লক্ষ্য দেশে সাংবিধানিক পরিস্থিতি সৃষ্টি করা। এ লক্ষ্য নিয়ে যারা আজ ছাত্রদলের নির্বাচনে অংশগ্রহণ করছেন, তাদেরকে অভিনন্দন জানাই।’

সংক্ষিপ্ত বক্তব্য শেষে শামসুজ্জামান দুদু, রুহুল কবির রিজভী ও খায়রুল কবির খোকন সভাপতি-সাধারণ সম্পাদক পদে নির্বাচনে আগ্রহী প্রার্থীদের মধ্যে মনোনয়ন ফরম তুলে দেন।

সাবেক নেতাদের হাত থেকে সভাপতির পদের জন্য মনোনয়ন ফরম গ্রহণ করেন সাজ্জাদ হোসেন রুবেল, আল আমীন কাউসার, কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, রিয়াদ মো. তানভীর রেজা রুবেল, আব্বাস আলী, তানভীর আহমেদ খান, সাধারণ সম্পাদক পদের জন্য মনোনয়ন ফরম গ্রহণ করেন নাঈম হোসাইন, ফজল হক নিরব, তানজীল হাসান।

শনিবার থেকে রবিবার দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত দু’টি পদের জন্য ২৫ জন আগ্রহী প্রার্থী ফরম তুলেছেন। তবে সংশ্লিষ্টরা বলছেন, এই সংখ্যা শেষ পর্যন্ত ৬০ ছাড়িয়ে যাবে। ফরম বিক্রি চলবে রোববার (১৮ আগস্ট) দুপুর ২ টা পর্যন্ত।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ফজলুল হক মিলন, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, আজিজুল বারী হেলাল, এবিএম মোশাররফ হোসেন, শফিউল বারী বাবু, আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, রাজিব আহসান ও আকরামুল হাসান।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Protik Hossain
  • Facebook
  • X (Twitter)

Related Posts
মাথাপিছু আয়

দেশের মানুষের মাথাপিছু আয় ৩ লাখ ৬৮ হাজার টাকা

জুন 13, 2026
zaima-rahman

বার কাউন্সিলের এমসিকিউতে উত্তীর্ণ জাইমা রহমান

জুন 13, 2026
Moin

বিএনপি সরকার দেশকে আবারও সম্মানজনক জায়গায় নিয়ে যাবে : মঈন খান

জুন 13, 2026
Latest News
মাথাপিছু আয়

দেশের মানুষের মাথাপিছু আয় ৩ লাখ ৬৮ হাজার টাকা

zaima-rahman

বার কাউন্সিলের এমসিকিউতে উত্তীর্ণ জাইমা রহমান

Moin

বিএনপি সরকার দেশকে আবারও সম্মানজনক জায়গায় নিয়ে যাবে : মঈন খান

ব্রাজিল

ব্রাজিল খেললেই অর্ধেক ভাড়া, আলমগীরের উদ্যোগে গ্রামজুড়ে উৎসবের আমেজ

মো. জিসান আহম্মেদ প্রধান

প্রেমিকাকে ‘ধর্ষণে অভিযুক্ত’ শিবিরের সেই কেন্দ্রীয় নেতা দল থেকে বহিষ্কার

গভর্নর

ঋণখেলাপি অভিযোগের ব্যাখ্যা দিলেন গভর্নর

Rain

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয়, ৪ বিভাগে থাকবে বেশি সক্রিয়

তিতাস

সারাদেশে গ্যাস নিয়ে দুঃসংবাদ দিল তিতাস

বৃত্তি

আগামী ৭ কার্যদিবসের মধ্যে প্রকাশ হতে পারে প্রাথমিক বৃত্তির ফল

প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপির রাজনীতি মানুষের জন্য: প্রধানমন্ত্রী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa