
সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ঢাকা মহানগর উত্তরের আওতাধীন সব থানা, কলেজ ও ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের সভাপতি এসএম মিজানুর রহমান রাজ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ হোসেন রুবেল শনিবার এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
ছাত্রদল মহানগর উত্তরের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন রুবেল বলেন, সব কমিটি মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়ায় ভেঙে দেয়া হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় শিগগিরই নতুন কমিটি দেয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



