
রোববার (১৫ নভেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
এমরান সালেহ প্রিন্স বলেন, গত ১৩ নভেম্বর ফার্মগেটের খামারবাড়ি থেকে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি মোস্তাফিজুর রহমান ও পল্টন এলাকা থেকে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানকে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয়েছে। সব জায়গা খোঁজ-খবর নেয়া হয়েছে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে আটকের বিষয়টি স্বীকার করছে না।
প্রিন্স আরও বলেন, ‘তাদের গুম করা হয়েছে, এই আশঙ্কায় দলের নেতাকর্মীসহ তাদের পরিবার-পরিজন গভীর উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। আমরা নিশ্চিত যে, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরাই মোস্তাফিজুর রহমান এবং মিজানুর রহমান মিজানকে উঠিয়ে নিয়ে গেছে।
অবিলম্বে মোস্তাফিজুর রহমান ও মিজানুর রহমান মিজানকে জনসম্মুখে হাজির করার জোর দাবি জানান বিএনপির এই সাংগঠনিক সম্পাদক। নইলে এর দায় সরকারকেই বহন করতে হবে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলেনে উপস্থিত ছিলেন দলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়া ও সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



