অপচেষ্টা চালাচ্ছে

Advertisement
চট্টগ্রাম সরকারি সিটি কলেজে দেয়ালচিত্র বা গ্রাফিতিতে ‘গুপ্ত’ শব্দ লেখাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিঞা গোলাম পরওয়ার।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে দেওয়া এক বিবৃতিতে তিনি অভিযোগ করেন, ছাত্রদল নামধারী একদল সন্ত্রাসী পরিকল্পিতভাবে শিক্ষাঙ্গনের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে।

বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম সরকারি সিটি কলেজে বহিরাগতসহ ছাত্রদলের একদল কর্মী দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর বর্বরোচিত হামলা চালিয়েছে। এই হামলায় শিবিরের বেশ কয়েকজন কর্মী গুরুতর আহত হয়েছেন। তিনি এই নৃশংস ঘটনার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

গোলাম পরওয়ার আরও উল্লেখ করেন, মতভিন্নতা থাকা স্বাভাবিক হলেও অস্ত্রের ভাষায় তার প্রকাশ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি দাবি করেন, ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা এবং একজনের পায়ের গোড়ালি প্রায় বিচ্ছিন্ন করার মতো নৃসংশ ঘটনা প্রমাণ করে যে, এই বিশৃঙ্খলা সম্পূর্ণ পূর্বপরিকল্পিত। শিক্ষাপ্রতিষ্ঠান কখনো সহিংসতা ও সন্ত্রাসের ক্ষেত্র হতে পারে না এবং এ ধরনের কর্মকাণ্ড জাতির ভবিষ্যৎ প্রজন্মকে চরম হুমকির মুখে ঠেলে দেবে বলে তিনি সতর্ক করেন।

বিবৃতিতে তিনি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। একই সাথে আহত শিক্ষার্থীদের দ্রুত সুচিকিৎসা নিশ্চিত করার জোর দাবি জানিয়ে শিক্ষাঙ্গনে শান্তি, নিরাপত্তা ও সহাবস্থান নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ করেন তিনি।

দেশের চার বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে সরকারি সিটি কলেজে গ্রাফিতির দেয়ালে ‘গুপ্ত’ লেখা নিয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে উত্তেজনার সূত্রপাত হয়। বিকেলে নগরীর নিউমার্কেট মোড় থেকে ছাত্রশিবিরের একটি বিক্ষোভ মিছিল কলেজের দিকে অগ্রসর হলে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে তাদের পুনরায় সংঘর্ষ বাধে। মাথায় হেলমেট ও হাতে ধারালো অস্ত্র নিয়ে উভয় পক্ষের দফায় দফায় চলা এই সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন, যার ফলে পুরো এলাকায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Arif Arman is a journalist associated with Zoom Bangla News, contributing to news editing and content development. With a strong understanding of digital journalism and editorial standards, he works to ensure accuracy, clarity, and reader engagement across published content.