Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ছাত্রলীগের পর এবার যুবলীগের পালা
জাতীয়

ছাত্রলীগের পর এবার যুবলীগের পালা

By Sibbir OsmanSeptember 16, 2019Updated:September 16, 20195 Mins Read

জুমবাংলা ডেস্ক : দলে বড়ো ধরনের শুদ্ধি অভিযানে নেমেছেন আওয়ামী লীগের হাইকমান্ড। আগামী ডিসেম্বর পর্যন্ত এ অভিযান চলবে। ছাত্রলীগের পর এবার যুবলীগের পালা।

ছাত্রলীগের পর এবার যুবলীগের পালা
ফাইল ছবি
Advertisement

দৈনিক ইত্তেফাকের সাংবাদিক মেহেদী হাসানের লেখা আজকের একটি বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, দখল-চাঁদাবাজি-টেন্ডারবাজি-অস্ত্রবাজি-ক্যাডারবাজিসহ নানা অপকর্মে জড়িত সারাদেশের যুবলীগের ৫০০ নেতাকর্মীর তালিকা এখন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে। বিভিন্ন গোয়েন্দা বাহিনীর সদস্যরা প্রমাণসহ এ তালিকা জমা দিয়েছেন বলে জানা গেছে।

এমন প্রেক্ষাপটে যুবলীগের কর্মকাণ্ডে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেছেন, যারা অস্ত্রবাজি করেন, ক্যাডার পোষেণ, তারা সাবধান হয়ে যান। এসব বন্ধ করুন। নইলে যেভাবে কঠোরভাবে জঙ্গি ও মাদক ব্যবসায়ীদের দমন করা হয়েছে, একইভাবে এই অস্ত্রবাজদেরও দমন করা হবে। পাশাপাশি দলীয় ও সরকারের দায়িত্বশীল পদে যারা আসীন আছেন, তাদেরও আত্ম অহমিকা ও ক্ষমতার জোরে দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান জানান তিনি। গত শনিবার গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি এই কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। দলীয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, ঐ বৈঠকে যুবলীগ প্রসঙ্গে আলোচনার অবতারণা করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও যুবলীগের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর কবির নানক। বৈঠকের এজেন্ডায় উল্লেখ থাকা শেখ হাসিনার জন্মদিন পালনের আলোচনায় অংশ নিয়ে তিনি যুবলীগের পক্ষ থেকে শেখ হাসিনার জন্মদিন পালন উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচির কথা তুলে ধরেন। পরে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, শনিবার যুবলীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভা করেছিল। তিনি সেখানে উপস্থিত ছিলেন।

এরপর প্রধানমন্ত্রী বলেন, ‘কীসের টাকা বৈধ করতে মিলাদ মাহফিল করা হয়েছে? চাঁদাবাজির টাকা বৈধ করতে মিলাদ মাহফিল!’ নিজের জন্য এমন মিলাদ মাহফিল তিনি চান না। শেখ হাসিনা আরো বলেন, ‘যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের একজন সাংগঠনিক সম্পাদক এখন দিনের বেলায় প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে চলেন। এসব বন্ধ করতে হবে। যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, তখন কেউ অস্ত্র নিয়ে বের হননি, অস্ত্র উঁচিয়ে প্রতিবাদ করেননি। যখন দলের দুঃসময় ছিল, তখন কেউ অস্ত্র নিয়ে দলের পক্ষে অবস্থান নেননি। এখন টানা তিনবার সরকারে আছি। অনেকের অনেক কিছু হয়েছে, কিন্তু আমার সেই দুর্দিনের কর্মীদের অবস্থা একই আছে।’

ছাত্রলীগের সদ্য অব্যাহতি পাওয়া সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর সঙ্গে তুলনা করে যুবলীগের কিছু নেতার উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘এরা আরও খারাপ।’ প্রধানমন্ত্রী বলেন, যুবলীগের ঢাকা মহানগরের একজন নেতা (ঢাকা মহানগর যুবলীগের একটি অংশের সভাপতি) ক্রসফায়ার থেকে বেঁচে গেছেন। আরেকজন (মহানগর দক্ষিণের একজন সাংগঠনিক সম্পাদক) এখন দিনের বেলায় প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে চলেন। সদলবলে অস্ত্র নিয়ে ঘোরেন। এসব বন্ধ করতে হবে।

উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বর মাসে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের কমিটি ভেঙে দিতে নির্দেশ দিয়েছিলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। রাজধানীর কাকরাইলে আঞ্জুমান মফিদুল ইসলামের ভবন নির্মাণের কাজে যুবলীগ দক্ষিণের শীর্ষ এক নেতার নামে চাঁদা দাবি ও কাজে বাধা দেওয়ার অভিযোগ পান শেখ হাসিনা। এরই ভিত্তিতে ক্ষুব্ধ হয়ে কমিটি ভেঙে দেওয়ার নির্দেশ দেন তিনি। এই চাঁদাবাজ গ্রুপকে র্যাব দিয়ে ধরিয়ে দেবেন বলেও হুঁশিয়ারি দেন শেখ হাসিনা। ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের যে সাংগঠনিক সম্পাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রী কথা বলেছেন, তিনি ব্যাংক ডাকাতি, হত্যাসহ অনেক মামলার আসামি। শহীদবাগে হোটেলে গুলি করে অস্ত্রসহ গ্রেফতার হয়ে কারাবাসও করেন যুবলীগের ঐ নেতা।

নানা অপকর্মে যুবলীগের নেতারা : জানা গেছে, কাওরানবাজার এলাকায় যুবলীগের এক নেতা দাপটের সঙ্গে চাঁদাবাজি করে যাচ্ছেন। তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তার রুম থেকে যুবলীগের ঐ নেতাকে বেরও করে দেন। কেন্দ্রীয় যুবলীগের সম্পাদকমণ্ডলীর এক সদস্য ছাত্রজীবনেই স্বীকৃতি পেয়েছিলেন চাঁদাবাজ ও টেন্ডারবাজ হিসেবে। ২০০০ সালে আওয়ামী লীগ সরকারের সময় শিক্ষা ভবনে টেন্ডারবাজি করতে গিয়ে পিটুনি খেয়েছিলেন তিনি। গ্রেফতার অবস্থায় পত্রিকায় তার ছবি ছাপা হয়েছিল। এরপর রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। আবারও আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। কিন্তু শিক্ষা ভবন ছাড়েননি সেই নেতা।

যুবলীগের একজন কেন্দ্রীয় নেতা বলেন, বিভিন্ন সরকারি সংস্থার প্রধান কার্যালয়, এমনকি সচিবালয়ের ভেতরে মন্ত্রণালয় পর্যন্ত যুবলীগ নেতাদের আনাগোনা। রাজনৈতিক প্রতিপত্তি, নিজস্ব মাস্তান বাহিনী এবং টাকা ছড়িয়ে তারা সব ধরনের ঠিকাদারি ও সরবরাহ কাজ হস্তগত করেছেন। আর দলের ঠিকাদারদের মধ্যে বিবাদ তৈরি হলে সমঝোতার জন্য রয়েছেন বড়ো নেতারা। তবে কাজ যে-ই পাক, নেতাদের কমিশনের টাকা পৌঁছে দিতে হয় শতাংশ হিসেবে। এদিকে রাজধানীর বিভিন্ন ক্লাবে জুয়ার আসর থেকে যুবলীগ নেতারা বিশাল অঙ্কের টাকা হাতিয়ে নেন বলে অভিযোগ রয়েছে। মহানগর যুবলীগের কয়েক জন নেতা জুয়া খেলে ও জুয়ার আসর বসিয়েই ধনী হয়েছেন এবং রাজনীতিতে প্রতিষ্ঠা পেয়েছেন। ঐসব নেতা জুয়া খেলতে আমেরিকার লাস ভেগাস ও সিঙ্গাপুরে যান বলেও অভিযোগ রয়েছে।

শোভন-রাব্বানী ‘মনস্টার’: সূত্র জানায়, ছাত্রলীগ থেকে সদ্য অব্যাহতি পাওয়া সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে ??‘মনস্টার’ (দানব) বলে আখ্যায়িত করে ক্ষোভ প্রকাশ করে বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, আমি ওদের সভাপতি-সাধারণ সম্পাদক বানালাম, কিন্তু ওরা পদ পাওয়ার পর ‘মনস্টার’ হয়ে গেছে। এদের আর ছাত্রলীগের নেতৃত্বে থাকার দরকার নেই। এরপরই তিনি শোভন-রাব্বানীকে অব্যাহতি দিয়ে আল নাহিয়ান খান জয়কে ভারপ্রাপ্ত সভাপতি ও লেখক ভট্টাচার্যকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়ার কথা ঘোষণা দেন। প্রসঙ্গত, ছাত্রলীগের ৭১ বছরের ইতিহাসে চাঁদাবাজির অভিযোগে মেয়াদ পূর্তির ১১ মাস আগেই এক সঙ্গে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের পদত্যাগ বা অব্যাহতির ঘটনা এই প্রথম।

১০ ডিসেম্বরের মধ্যে সকল ইউনিটে সম্মেলন : এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি দলের সাংগঠনিক জেলা/মহানগর/উপজেলা/থানা/পৌর/ইউনিয়ন ও ওয়ার্ড-এর সকল মেয়াদ উত্তীর্ণ শাখাসমূহের সম্মেলন আগামী ১০ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার জন্য নির্দেশনা প্রদান করেন। গতকাল তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের পক্ষে প্রেরিত এক চিঠিতে এই সাংগঠনিক নির্দেশনা প্রদান করেন।

চাঁদাবাজদের চিহ্নিত করতে কেন্দ্রীয় যুবলীগের তদন্ত কমিটি গঠন

জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষোভের কথা শুনে অভিযুক্ত নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে যুবলীগ। এজন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রীয় যুবলীগে একটি ট্রাইব্যুনাল রয়েছে। দলীয় কেউ কোনো অপরাধে জড়িত থাকলে বিচারের মাধ্যমে ট্রাইব্যুনালে শাস্তি দেওয়া হয়। তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী অভিযুক্তদের ট্রাইব্যুনালের মুখোমুখি করা হবে।

সূত্র : ইত্তেফাক

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
কৃষক কবির হোসেন

আলোচিত সেই কৃষক কবির হোসেন আর নেই

June 23, 2026
Rain

দেশের ৪ বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে

June 23, 2026
BD

৯ বিষয়ে একমত বাংলাদেশ-মালয়েশিয়া

June 23, 2026

Latest News

কৃষক কবির হোসেন

আলোচিত সেই কৃষক কবির হোসেন আর নেই

Rain

দেশের ৪ বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে

BD

৯ বিষয়ে একমত বাংলাদেশ-মালয়েশিয়া

স্পিকার

সংসদ সদস্যদের প্রতি কড়া নির্দেশনা দিলেন স্পিকার

জাহাজের মালপত্র

কম দামে জাহাজের মালপত্র কিনতে পারবেন যে মার্কেট থেকে

teacher

প্রাথমিকে শিক্ষক বদলি ও নবনিয়োগদের পদায়নে চার স্তরে কমিটি

Rijve

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

DrJahed

আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল : ডা. জাহেদ

সেতুমন্ত্রী

নিষিদ্ধ মানে নিষিদ্ধই, এ নিয়ে কথা না বলাই শ্রেয় : সেতুমন্ত্রী

বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি

আগামী ৫ দিন সারাদেশে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আভাস

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa