Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home শিক্ষা ক্যাম্পাস ছাত্রলীগের ১৬জনকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করলো নোবিপ্রবি প্রশাসন
ক্যাম্পাস জাতীয় বিভাগীয় সংবাদ স্লাইডার

ছাত্রলীগের ১৬জনকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করলো নোবিপ্রবি প্রশাসন

By Hasan MajorNovember 11, 2019Updated:November 11, 20192 Mins Read

ছাত্রলীগের ১৬জনকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করলো নোবিপ্রবি প্রশাসন

Advertisement
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখা ছাত্রলীগের ১৬জন নেতা-কর্মীকে ছয় মাসের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের সময় শিক্ষকের ওপর হামলা ও হল ভাঙচুরের ঘটনায় তাদেরকে বহিষ্কার করা হয়।

সোমবার বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার মো. মমিনুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বহিষ্কৃত ও দণ্ডপ্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- ২০১৫-১৬ বর্ষের রবিউল হক চৌধুরী (কৃষি), মো. জহিরুল ইসলাম (বিবিএ), মো আব্দুর রহিম সিয়াম (কৃষি), জাহিদ হাসান শুভ (ইএসডিএম),মো আল ইমরান (আইসিই), ২০১৬-১৭ বর্ষের কাজী আশরাফুল হক লিসান (ইএসডিএম), ইয়াসিন আরাফাত তারেক (ইএসডিএম), মো সাইফুল্লাহ সনি (সিএসটিই), মো তৌহিদুল ইসলাম (কৃষি), আব্দুল্লাহ আল মাসুদ (ফলিত গণিত), ওমর ফারুক (কৃষি), আব্দুল্লাহ আল নোমান (অর্থনীতি),  ২০১৩-১৪ বর্ষের মু.শফিউর রহমান অন্তর (বিজিই), ২০১৭-১৮ বর্ষের মো মিরাজ মাহতাব (ইংরেজি), ২০১৪-১৫ বর্ষের কে এস এম সায়েম (মাইক্রোবায়োলজী) এবং ২০১৮-১৯ বর্ষের অর্ণব সরকার (সমাজকর্ম)।

এছাড়া নেতৃত্বদানকারী, সংগঠক ও হুকুম দাতা হিসেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন আরও সাত ছাত্রলীগ নেতা-কর্মীকে ২০ হাজার এবং ১২ জনকে ৫ হাজার টাকা করে জরিমানা করে।

ছাত্রলীগের ১৬জনকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করলো নোবিপ্রবি প্রশাসনঅর্থদণ্ডপ্রাপ্ত ছাত্রলীগ নেতা-কর্মীদের মধ্যে রয়েছেন-২০১৪-১৫ বর্ষের মো. মুহাইমিনুল ইসলাম নুহাশ (ফার্মেসি), মাহবুবুর রহমান চৌধুরী (ব্যবসায় প্রশাসন), ২০১৫-১৬ বর্ষের জাহিদ হাসান শুভ (ইএসডিএম), শাফকাত আবির (ইংরেজি), ২০১৪-১৫ বর্ষের আতাউল করিম রনি (কৃষি) ও ২০১৭-১৮ বর্ষের আব্দুল্লাহ আল নোমান (অর্থনীতি) এবং নোবিপ্রবি শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুজ্জামান বিপ্লব।

হামলা-ভাঙচুরের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের সদস্যরা ওই শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করলে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই সিদ্ধান্ত নেন।

গত ৩১ আগস্ট প্রকাশ্যে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে এবং ১ সেপ্টেম্বর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের ভাষাশহীদ আব্দুস সালাম হলে দুই দফা হামলার ঘটনা ঘটে। এ সময় হলের অনেক কক্ষ ভাঙচুর করা হয়।

হামলায় আব্দুল মালেক উকিল হলের প্রভোস্ট ড. ফিরোজ আহমেদসহ ১৫ জন ছাত্রলীগ কর্মী আহত হন। বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয় প্রশাসন হলটি বন্ধ ঘোষণা করে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
Atok

জিয়াউর রহমান হত্যায় জড়িত মেজর (অব.) মোজাফফর ৪৫ বছর পর আটক

July 16, 2026
সেনাপ্রধান

দেশের যেখানে সেনা অবস্থান, সেখানেই হবে বৃক্ষরোপণ : সেনাপ্রধান

July 16, 2026
ডিএমপি

জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা : ডিএমপি

July 16, 2026

Latest News

Atok

জিয়াউর রহমান হত্যায় জড়িত মেজর (অব.) মোজাফফর ৪৫ বছর পর আটক

সেনাপ্রধান

দেশের যেখানে সেনা অবস্থান, সেখানেই হবে বৃক্ষরোপণ : সেনাপ্রধান

ডিএমপি

জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা : ডিএমপি

হাইকোর্ট

তালাকের অজুহাতে নাবালক সন্তানের ভরণপোষণ এড়ানো যাবে না : হাইকোর্ট

জ্বালানি তেলের মজুত

জ্বালানি তেলের মজুত সক্ষমতা বাড়াতে ডিপো নির্মাণের উদ্যোগ

স্বরাষ্ট্রমন্ত্রী

কিছু মহল সরকারকে বিব্রত করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী

মামলার তদন্ত শেষ হয়নি

৮৬% মামলার তদন্ত শেষ হয়নি, ভুল বর্ণনাসহ নানা কারণের কথা বলছে পুলিশ

বৃষ্টির তীব্রতা

শনিবার থেকে বাড়তে পারে বৃষ্টির তীব্রতা

Manikganj

অতিরিক্ত জেলা প্রশাসক ও ব্যবসায়ীর বিরুদ্ধে প্রমাণহীন অভিযোগ, পরে প্রত্যাহার

বিমানের কেবিন ক্রু শিমু

মিথ্যা মামলা দেওয়ায় ফাঁসলেন বিমানের কেবিন ক্রু শিমু

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa