Advertisement

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বাড়ি নির্মাণকে কেন্দ্র করে ১ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে ব্রাহ্মণপাড়া কেন্দ্রীয় সমবায় সমিতি (বিআরডিবি) চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আক্তার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ছাত্রলীগ নেতা গ্রেফতার

রবিবার (৮ মার্চ) বিকেলে ব্রাহ্মণপাড়া সদর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাত ১১টার দিকে এ বিষয়টি নিশ্চিত করেছেন অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক পুলিশ কর্মকর্তা আবদুস সামাদের বাড়ি নির্মাণকাজ চলাকালে ব্রাহ্মণপাড়া কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আক্তার হোসেন ১ কোটি টাকা চাঁদা দাবি করেন।

চাঁদা না দিলে কাজ বন্ধ করে দেওয়ার হুমকিসহ বিভিন্ন সময় ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
এ ঘটনায় বাড়ি নির্মাণ প্রকল্পের প্রজেক্ট ইঞ্জিনিয়ার মো. রাজিব খান বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। অভিযানে নেতৃত্ব দেন ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম ও ওসি (তদন্ত) টমাস বড়ুয়া।

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ওসি (তদন্ত) টমাস বড়ুয়া বলেন, সাবেক পুলিশ কর্মকর্তা আবদুস সামাদের বাড়ি নির্মাণকাজকে কেন্দ্র করে আক্তার হোসেনের বিরুদ্ধে ১ কোটি টাকা চাঁদা দাবি এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ পাওয়া গেছে। লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

খরস্রোতা ছোট যমুনা নদী এখন মরাখাল

তিনি আরো জানান, ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং আইনি কার্যক্রম অব্যাহত রয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.