দীর্ঘ সাত মাস কারাভোগের পর জামিনে মুক্তি পাওয়ার মাত্র এক সপ্তাহের মাথায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের শেরপুর সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস মোয়াজ। বুধবার (৬ মে) ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ছাত্রলীগ নেতা

Advertisement

আব্দুল কুদ্দুস মোয়াজ শেরপুর শহরের মীরগঞ্জ এলাকার মাছ ব্যবসায়ী ফজু মিয়ার ছেলে ছিলেন। তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের শেরপুর সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সদস্য ছিলেন।

ছাত্রলীগ নেতা মোয়াজ শেরপুর সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগ থেকে বিএসসি (সম্মান) সম্পন্ন করেছেন। তিনি ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেরপুরে শহরে নিহত ছাত্র হত্যা মামলায় চার্জশিটভুক্ত একজন আসামি ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, চব্বিশের গণ-আন্দোলনের পর আত্মগোপণে থাকা অবস্থায় ২০২৫ সালের ২৪ সেপ্টেম্বর রাজধানীর কলাবাগান এলাকা থেকে বিক্ষুদ্ধ ছাত্র-জনতা তাকে আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দেয়। পরে তাকে ধানমণ্ডি থানায় হস্তান্তর করা হয়।

দীর্ঘ প্রায় সাত মাস কারান্তরীণ থাকার পর গত সপ্তাহে আইনি প্রক্রিয়ার মাধ্যমে জামিনে মুক্ত হয়ে নিজ বাড়ি শেরপুরে ফিরেছিলেন আব্দুল কুদ্দুস মোয়াজ। তার শারীরিক কোনো জটিলতা ছিল না। মঙ্গলবার তিনি ঢাকায় যান এবং লালবাগ এলাকার বাসায় ওঠেন। বুধবার ভোরে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই ব্যবসায়ী মো. আব্দুল খালেক জানান, বুধবার বাদ আসর শেরপুরের মীরগঞ্জ বারাকপাড়া ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে মোয়াজের দাফন সম্পন্ন করা হয়।

আমিরাতের শেখ পরিবারের সদস্য সেজে ২১ মিলিয়ন ডলার জালিয়াতি

এ ব্যাপারে শেরপুর সদর থানার ওসি সোহেল রানা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা ২৪-এর গণ-আন্দোলনের ছাত্র হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি আব্দুস কুদ্দুস মোয়াজের মৃত্যুর বিষয়টি আমরা জেনেছি। এ বিষয়ে মৃত্যু সনদ হাতে পেলে সেটি আমরা আদালতে উপস্থাপন করব। আইনি প্রক্রিয়া অনুসারে আদালত পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবেন। সে ক্ষেত্রে বিচারিক প্রক্রিয়ায় চার্জশিট থেকে মৃত ব্যক্তির নাম বাদ যাবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.