Advertisement
স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাসের কারণে এমনিতেই ক্রীড়াঙ্গনে খুব বেশি সুখবর নেই। এরই মাঝে ফুটবলপ্রেমীদের জন্য এসেছে আরেকটি দুঃসংবাদ। ইংল্যান্ড ও টটেনহ্যাম হটস্পার তারকা ডেলে আলির বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে। এর পাশাপাশি তাকে ছুরিকাঘাতে আহতও করেছে দুষ্কৃতিকারীরা।

বুধবার নিজ বাড়িতে ভাই ও বান্ধবীদের সঙ্গে তাস খেলছিলেন আলি। সেসময় আচমকা দুজন ব্যক্তি তাদের বাসায় প্রবেশ করে ও ছুরি দেখিয়ে কয়েক হাজার পাউন্ডের জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। যাওয়ার আগে আলি ও তার ভাই হ্যারি হিকফোর্ডকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। তবে কেউই বড় ধরণের আঘাত পাননি। এরই মধ্যে ব্রিটিশ গণমাধ্যমে এই ঘটনা নিয়ে তোলপাড় শুরু হয়েছে।

ঘটনার ব্যাপারে লন্ডন মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘দুজন দুর্বৃত্ত বেআইনিভাবে ডেলে আলির বাড়িতে ঢুকে ঘড়িসহ দামি গহনাপত্র চুরি করে পালিয়েছে। এ ঘটনায় দুজন আহত হয়েছে তবে সৌভাগ্যক্রমে কাউকে হাসপাতালে যেতে হয়নি। এই ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।’

বাসায় ডাকাতির ঘটনাটি ডেলে আলি টুইটারে শেয়ার করার পর থেকে প্রিয় ফুটবলারের জন্য উদ্বিগ্ন হয়ে পড়েন ভক্তরা। ভক্তদের চিন্তা করতে মানা করার পাশাপাশি ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন, ‘ভয়ানক ঘটনা ছিলো, তবে সবাই এখন সুস্থ আছি। চিন্তার কিছু নেই। সমর্থনের জন্য ধন্যবাদ।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.