
বুধবার (১০ জুলাই) বিকাল ৪ টার দিকে ২নং রেল গেটের ফজর আলী ট্রেড সেন্টারের সামনে সাব্বিরকে (ছদ্মনাম) আটক করে এলাকাবাসী। এসময় তার সাথে ছিল ৬-১০ বছরের ৩ শিশু।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ৩ শিশুকে বকতে বকতে ও পি*টুনি দিয়ে রিকশায় তুলছিলেন সাব্বির। তা দেখে পথচারীদের মধ্যে অনেকরই সন্দেহ হয়, শিশুদের অ*পহরণ করছে সে। পরে এলাকাবাসীদের মধ্যে অনেকেই রিকশা থামিয়ে দেয় ও সাব্বিরকে আটক করে। এসময় তাকে পি*টুনী দেয়া হয় ও পরে ২নং রেল গেট পুলিশ বক্সে নিয়ে যাওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সাব্বির নগরীর নাগবাড়ীর বাসিন্দা। ওই তিন শিশুর মধ্যে একজন তার সন্তান। অন্য দুইজানের বাবার নাম আনোয়ার হোসেন ও জেসী। বুধবার সকাল ১১টার দিকে সেই তিন শিশু বন্দর ঘাটে ঘুরতে আসে। এদিকে, সন্তান না বলে বেরিয়ে যায় বলে সাব্বির খোঁজাখুজি শুরু করে দেয়।পরে দুপুর ৩ টার দিকে বন্দর ঘাটে তার সন্তানের সন্ধান পায়। এসময় সে তার সন্তান ও অন্য দুই শিশুকে নিয়ে আসে। পথিমধ্যে শিশুদের বকা-ঝকা করে।
এসময় এলাকার লোক ছেলে ধরা সন্দেহে সাব্বিরকে আটক করে।পুলিশ আরও জানায়, অন্যান্য শিশুদের পিতা-মাতাকে বক্সে আনা হয়। এরপর তাদের নিকট শিশুদের হস্তান্তর করা হয়। পরে সাব্বিরকে ছেড়ে দেওয়া হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



