Advertisement
জুমবাংলা ডেস্ক : হবিগঞ্জ জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মির্জা এস এম ইকরাম (৪২) ওয়াদা করেছিলেন আওয়ামী লীগ সরকারের পতন না হওয়া পর্যন্ত তিনি বিয়ে করবেন না।

অবশেষে সরকার পতনের পর শুক্রবার (১৬ আগস্ট) পরিবারের পছন্দে বিয়ের কাজ সম্পন্ন করেন তিনি। পাত্রী ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার নুরপুর এলাকার শামীমা আক্তার। এর আগে বহু বিয়ের প্রস্তাব এলেও বিয়ে করতে রাজি হননি তিনি।

মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের আরিছপুর গ্রামের মির্জা নাজির আলীর ছেলে মির্জা এস এম ইকরাম মা-বাবার চার সন্তানের মধ্যে সবার বড়। ইকরামুলরা দুই ভাই ও দুই বোন।

স্থানীয়রা জানায়, ২০০৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত মাধবপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও সভাপতির দায়িত্ব পালন করেন মির্জা ইকরাম। সর্বশেষ তিনি হবিগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ছিলেন। ওয়ান-ইলেভেনের সময় দীর্ঘদিন কারাগারে আটক ছিলেন ইকরাম।

ছাত্রদল নেতা ইকরামের মা আমিরন ফাতেমা বলেন, ‘ছেলে জেদ ধরেছিল হাসিনার পতন না হওয়া পর্যন্ত বিয়ে করবে না। সে তার কথা রেখেছে। আমি ছেলেকে নিয়ে গর্বিত। তবে অনেক চেষ্টা করেছি তাকে আগেই বিয়ে করানোর জন্য।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.