Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ছোট ভাইয়ের মৃত্যুতে শোক জানানো ব্যক্তিদের প্রতি রাষ্ট্রপতির কৃতজ্ঞতা
জাতীয় স্লাইডার

ছোট ভাইয়ের মৃত্যুতে শোক জানানো ব্যক্তিদের প্রতি রাষ্ট্রপতির কৃতজ্ঞতা

By জুমবাংলা নিউজ ডেস্কJuly 24, 20202 Mins Read
ছোট ভাইয়ের মৃত্যুতে শোক জানানো ব্যক্তিদের প্রতি রাষ্ট্রপতির কৃতজ্ঞতা
ফাইল ছবি
Advertisement

জুমবাংলা ডেস্ক: রাষ্ট্রপতি আবদুল হামিদ তার ছোট ভাই আবদুল হাইয়ের মৃত্যুতে দেশ ও দেশের বাইরে যেসব ব্যক্তি শোক ও সমবেদনা জানিয়েছেন তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। খবর ইউএনবি’র।

তিনি বিশেষ করে ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোভিন্দ, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, সামরিক ও বেসামরিক প্রশাসনের পদস্থ কর্মকর্তা, রাজনৈতিক নেতা, শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, সুধীজনসহ সমাজের বিভিন্ন পর্যায়ের ব্যক্তি, যারা শোকের সময় পাশে থেকে সহানুভূতি ও সহমর্মিতা জানিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।

বর্ষার এ মৌসুমে বৈরী আবহাওয়া উপেক্ষা করে দূরদূরান্ত থেকে অনেক কষ্ট স্বীকার করে মিঠামইন সদরে মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি কলেজ মাঠে আবদুল হাইয়ের নামাজে জানাজায় যারা অংশগ্রহণ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সহানুভূতি ও সহমর্মিতা জানিয়েছেন তাদের প্রতিও রাষ্ট্রপতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

রাষ্ট্রপতি স্থানীয় রাজনৈতিক নেতা, প্রশাসন, সশস্ত্র বাহিনী, পিজিআর, এসএসএফ, পুলিশ বাহিনীর সদস্যসহ বিভিন্ন বাহিনী ও সংস্থার সদস্য, গণমাধ্যমের প্রতিনিধি, এলাকার সর্বস্তরের জনগণ যারা নানা প্রতিকূলতা সত্ত্বেও নিজ নিজ অবস্থান থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেছেন তাদের প্রতিও গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।

রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন যে শোকের এ সময়ে শুভানুধ্যায়ীদের সহানুভূতি ও সহমর্মিতা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের মনে সাহস যোগাবে এবং ভবিষ্যত চলার পথ সুগম করবে।

রাষ্ট্রপতি মরহুমের রুহের মাগফিরাতের জন্য সকলের দোয়া কামনা করেন।

রাষ্ট্রপতি আবদুল হামিদের ছোট ভাই ও বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই ১৬ জুলাই রাত সোয়া ১টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিশ্বাস ত্যাগ করেন।

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব আবদুল হাইয়ের ২ জুলাই করোনাভাইরাস শনাক্ত হয় এবং পরে তাকে সিএমএইচে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে ১২ জুলাই তাকে ভেন্টিলেশন সাপোর্টে নেয়া হয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Bus

হাফ ভাড়ায় চড়া শিক্ষার্থীরা ডাক্তার-ইঞ্জিনিয়ার হন, প্রতিদানে শ্রমিকদের কী দিল?

June 22, 2026
Salam

সালাম মুর্শেদীকে গুলশানের সেই বাড়ি ছাড়তে হবে, সরকারী সম্পত্তি ঘোষণা

June 22, 2026
ঝড়ের শঙ্কা

সন্ধ্যার মধ্যে ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

June 22, 2026

Latest News

Bus

হাফ ভাড়ায় চড়া শিক্ষার্থীরা ডাক্তার-ইঞ্জিনিয়ার হন, প্রতিদানে শ্রমিকদের কী দিল?

Salam

সালাম মুর্শেদীকে গুলশানের সেই বাড়ি ছাড়তে হবে, সরকারী সম্পত্তি ঘোষণা

ঝড়ের শঙ্কা

সন্ধ্যার মধ্যে ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

MP

মুচলেকা দিয়ে ছাড়া পেলেন চাঁদাবাজির অভিযোগে আটক এমপিপুত্র

Army

৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

muktadir

ব্যবসা শুরুর প্রক্রিয়া সহজ করতে চায় সরকার : বাণিজ্যমন্ত্রী

Sarwar

বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

PM

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খোলার অনুরোধ তারেক রহমানের

PM

মালয়েশিয়াকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

Lake

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর স্ত্রীর সাথে লেক ভ্রমণে ডা. জুবাইদা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa