Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ছোট ভাই গ্রেফতার, যা বললেন সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ
জাতীয়

ছোট ভাই গ্রেফতার, যা বললেন সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ

By Hasan MajorMarch 9, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক: দুই হাজার কোটি টাকা পাচারের মামলায় গ্রেফতার হয়েছেন সাবেক প্রবাসী কল্যাণ এবং স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের ছোট ভাই খন্দকার মোহতেশাম হোসেন বাবর।

ছোট ভাই গ্রেফতার, যা বললেন সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ
খন্দকার মোহতেশাম হোসেন বাবর
Advertisement

ফরিদপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বাবরকে ঢাকার বসুন্ধরা এলাকা থেকে গ্রেফতারের পর পাঠানো হয়েছে কারাগারে৷

ফরিদপুরে এর আগে এই মামলায় ফরিদপুর শহর আওয়ামী লীগের দুই আলোচিত বহিস্কৃত নেতা সাজ্জাদ হোসেন বরকত এবং ইমতিয়াজ হোসেন রুবেলও আসামি৷ তাদের আগেই গ্রেপ্তার করা হয়৷ বাবর মামলা হওয়ার পর আত্মগোপনে ছিলেন৷

বাবরের বড় ভাই ইঞ্জিনিয়ার খন্দকার মোশররফ হোসেন দুইবারের সাবেক মন্ত্রী৷ এখন মন্ত্রীত্ব না থাকলেও ফরিদপুর-৩ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য৷

মানি লন্ডারিং-এর এই মামলাটি হয়েছে ঢাকার কাফরুল থানায়৷ গত বছরের ৩ মার্চ চার্জাশিট দেয়া হয়৷ এই মামলায় মোট ১০ জন আসামি৷ তাদের মধ্যে আট জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় পুলিশ৷

স্থানীয় লোকজন জানান, ‘‘সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের প্রভাবেই বেপরোয়া হয়ে উঠেছিলেন তার ভাই বাবর৷ আওয়ামী লীগের ত্যাগী নেতা-কর্মীদের মামলায় জড়িয়ে একচ্ছত্র আধিপত্য কায়েম করেছিলেন৷ আর সেই আধিপত্যে ঠিকাদারি, চাঁদাবাজি, ও লেনদেন বাণিজ্যে শত শত কোটি টাকা আয় করেন৷ স্থানীয় পর্যায়ে ব্যাপক নিয়োগ বাণিজ্যেরও অভিযোগ আছে৷ বিশেষ করে প্রাথমিক শিক্ষক নিয়োগের চুড়ান্ত পর্যায়ে লাখ লাখ টাকা হাতিয়েছেন তিনি এবং তার সহযোগীরা৷”

ভাইয়ের গ্রেফতার প্রসঙ্গে ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমার ভাইয়ের যে অপরাধ তাতে আমার দায় আছে কী না তা কি আমি বলব? আপনি কী প্রশ্ন করেন আপনি কী তা বোঝেন?”

তার ভাইকে গ্রেপ্তার ও মামলা প্রসঙ্গে তিনি বলেন,‘‘আপনার যা জানেন আমার ভাইয়ের ব্যাপারে আমি তার চেয়ে কমই জানি৷ আর সে যদি কোনো গর্হিত অপরাধ করেও থাকে তাহলে আপনি ফোন করলেই কি আমি বলে দেব যে, এই অপরাধ করেছে আর সেই কারণে সে অ্যারেস্ট হয়েছে৷ আমার ভাই কেন অ্যারেস্ট হলো এর জবাব কি আমি আপনাকে দেব? আপনারা খোঁজ নিয়ে জানান৷”

এদিকে পুলিশের একাধিক সূত্র জানায়, মানি লন্ডারিং মামলায় আগে যারা গেপ্তার হয়েছে তাদের কয়েকজন আদালতে জবানবন্দি দিয়েছেন৷ তাদের জবানবন্দিতে খন্দকার মোশাররফের ভাইয়ের নাম এসেছে৷”

ওই পুলিশ কর্মকর্তারা জানান, যাদের নামে চার্জশিট হয়েছে তাদেরই গ্রেপ্তার করা হচ্ছে৷ মোশাররফের ভাইয়ের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরওয়ানা ছিলো৷-ডয়চে ভেলে

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
শামা ওবায়েদ

শেখ হাসিনার কোনো অফিসিয়াল স্ট্যাটাস নেই: শামা ওবায়েদ

July 16, 2026
নতুন ভোটার

নতুন ভোটার হওয়ার সুযোগ

July 16, 2026
সরকারি কর্মকর্তা

সরকারি কর্মকর্তাদের গাড়ি খরচ কমছে না, বহাল ৫০ হাজার টাকা

July 16, 2026

Latest News

শামা ওবায়েদ

শেখ হাসিনার কোনো অফিসিয়াল স্ট্যাটাস নেই: শামা ওবায়েদ

নতুন ভোটার

নতুন ভোটার হওয়ার সুযোগ

সরকারি কর্মকর্তা

সরকারি কর্মকর্তাদের গাড়ি খরচ কমছে না, বহাল ৫০ হাজার টাকা

ইসি

খেলাপির জামিনদার হলেও প্রার্থিতা বাতিল করবে ইসি

Salman F Rahman

চেক ডিজঅনার মামলা: জামিন পেলেন সালমান এফ রহমান

Atok

জিয়াউর রহমান হত্যায় জড়িত মেজর (অব.) মোজাফফর ৪৫ বছর পর আটক

সেনাপ্রধান

দেশের যেখানে সেনা অবস্থান, সেখানেই হবে বৃক্ষরোপণ : সেনাপ্রধান

ডিএমপি

জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা : ডিএমপি

হাইকোর্ট

তালাকের অজুহাতে নাবালক সন্তানের ভরণপোষণ এড়ানো যাবে না : হাইকোর্ট

জ্বালানি তেলের মজুত

জ্বালানি তেলের মজুত সক্ষমতা বাড়াতে ডিপো নির্মাণের উদ্যোগ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa