Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ছয় নদীর পানি বণ্টন চুক্তির খসড়া চূড়ান্ত করার প্রস্তাব ভারতের
জাতীয়

ছয় নদীর পানি বণ্টন চুক্তির খসড়া চূড়ান্ত করার প্রস্তাব ভারতের

By Saiful IslamJanuary 29, 20212 Mins Read

ছয় নদীর পানি বণ্টন চুক্তির খসড়া চূড়ান্ত করার প্রস্তাব ভারতের

Advertisement
জুমবাংলা ডেস্ক : মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আগামী মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফর নিয়ে আলোচনা করেছে দুই দেশের পররাষ্ট্র সচিব। শুক্রবার দিল্লিতে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা এই বৈঠক করেন।

এর আগে বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে দেখা করেন মাসুদ বিন মোমেন এবং ভারত-মিয়ানমার-থাইল্যান্ড ত্রিপক্ষীয় হাইওয়ে উদ্যোগে বাংলাদেশকে শামিল করার জন্য পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের একটি অনুরোধপত্র পৌঁছে দেন।

শুক্রবার বৈঠকের পরে রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মোদির সফরের আগে স্বরাষ্ট্র সচিব, বাণিজ্য সচিব, পানি সচিব, নৌপরিবহন সচিব, কাস্টমস জয়েন্ট গ্রুপসহ বিভিন্ন ক্ষেত্রে অনেক বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে তিস্তা চুক্তি সই দ্রুত সম্পাদনের বিষয়টি উত্থাপন করা হলে ভারতের পক্ষ থেকে জানানো এটি তাদের বিবেচনাধীন আছে। এছাড়া গোমতি, মনু, খোয়াই, ধরলা, দুধকুমার ও মহুরী নদীর পানিবণ্টনের কাঠামো চুক্তির খসড়া চূড়ান্ত করার প্রস্তাব করে ভারত।

সীমান্ত হত্যাকাণ্ড বন্ধের জন্য দুই দেশের মধ্যে আরও সহযোগিতার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়। সে সময় এও উল্লেখ করা হয় যে কনসুলার বিষয়াদি সহজ করা হলে দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ আরও বৃদ্ধি পাবে

বাংলাদেশ থেকে ভারতে পণ্য রফতানির ক্ষেত্রে বিভিন্ন শুল্ক বিষয়ক বাধা ও জটিল কাস্টমস প্রক্রিয়ার বিষয়টি তুলে ধরেন পররাষ্ট্র সচিব মাসুদ। এটি সমাধানের জন্য অনুরোধ করেন তিনি।

কানেক্টিভিটি বিষয়ে বাংলাদেশ-ভারত-নেপাল মোটর ভেহিক্যাল চুক্তি দ্রুত বাস্তবায়নের ওপরও জোর দেয় বাংলাদেশ।

ভারতের লাইন অফ ক্রেডিটের আওতায় নেওয়া প্রকল্পগুলো শেষ করার ওপর বিষয়ে আলোচনার সময়ে প্রকল্প অনুমোদন, কাঁচামাল সংগ্রহ, ব্যাংকিং কাগজপত্র, গ্রেস সময় নির্ধারণসহ অন্যান্য বিষয়াদি সহজীকরণের প্রয়োজনীয়তার বিষয়টি বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়।

২৬ মার্চ ভারতের প্রজাতন্ত্র দিবসে বাংলাদেশের একটি কন্টিনজেন্টকে অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য ভারতকে ধন্যবাদ জানায় বাংলাদেশ। দুই বাংলাদেশিকে পদ্মশ্রী পুরস্কার দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

কভিড সহযোগিতার আওতায় ইতোমধ্যে তিন কোটি ডোজের মধ্যে ৫০ লাখ ডোজ ভারত থেকে বাংলাদেশে পৌছে গেছে এবং পররাষ্ট্র সচিব মাসুদ আশা প্রকাশ করেন বাকি ডোজ যথাসময়ে বাংলাদেশে পৌছাবে।

এছাড়া নিয়মিত বিমান যোগাযোগ শুরু হওয়া ও ফ্লাইট বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

মাসুদ বিন মোমেন শনিবার সুষমা স্বরাজ ফরেন সার্ভিস ইনস্টিটিউটে একটি বক্তৃতা দেবেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
বজ্রবৃষ্টিসহ ঝড়

দেশের ১২ জেলার ওপর দিয়ে রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টিসহ ঝড়ের সম্ভাবনা

July 7, 2026
Bonna

৩৮ নদীতে বেড়েছে পানি, ১৬ জেলায় বন্যার শঙ্কা

July 7, 2026
Minister

পাঁচ বছরের বেশি পুরনো মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ

July 7, 2026

Latest News

বজ্রবৃষ্টিসহ ঝড়

দেশের ১২ জেলার ওপর দিয়ে রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টিসহ ঝড়ের সম্ভাবনা

Bonna

৩৮ নদীতে বেড়েছে পানি, ১৬ জেলায় বন্যার শঙ্কা

Minister

পাঁচ বছরের বেশি পুরনো মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ

জেট ফুয়েলের দাম

আরও কমলো জেট ফুয়েলের দাম

জাতীয় জাদুঘর

প্রধানমন্ত্রীর উপহার পাওয়া মেসির সই করা জার্সি জাতীয় জাদুঘরে

মালয়েশিয়ার শ্রমবাজার

বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

পে-স্কেল

আর্থিক সংকটে কাটছাঁট হচ্ছে নবম পে-স্কেল, তালিকায় যেসব ভাতা

BD Bank

জাতীয় সঞ্চয় স্কিমের মুনাফার হার অপরিবর্তিত রাখার নির্দেশনা

মূল্যস্ফীতি

মূল্যস্ফীতি কমে জুনে ৯ দশমিক ১৬ শতাংশ

এনসিপির সমাবেশে

এনসিপির সমাবেশে হামলা: অপরাধীদের গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa