Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আইন-আদালত ছয় মাসের জামিন পেলেন ব্যবসায়ী বাপ্পী
আইন-আদালত

ছয় মাসের জামিন পেলেন ব্যবসায়ী বাপ্পী

By Shamim RezaNovember 11, 20192 Mins Read

ছয় মাসের জামিন পেলেন ব্যবসায়ী বাপ্পী
ফাইল ছবি
Advertisement
জুমবাংলা ডেস্ক : কর ফাঁকির অভিযোগে দুই বছরের সাজাপ্রাপ্ত বেসরকারি টেলিভিশন চ্যানেল নাইনের ব্যবস্থাপনা পরিচালক এনায়েতুর রহমান বাপ্পীকে ছয় মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে একলাখ টাকার দণ্ড স্থগিত করা হয়েছে।

সোমবার নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আপিল গ্রহণ করে বিচারপতি শওকত হোসেনের একক বেঞ্চ এ আদেশ দেন।

আদালতের এনায়েতুর রহমান বাপ্পীর পক্ষে ছিলেন এম আমিন উদ্দিন। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান।

গত ২৯ অক্টোবর দুদকের মামলায় দুই বছরের সাজা পান এনায়েতুর রহমান বাপ্পী। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।

এর আগে গত ২১ অক্টোবর একই আদালত শুল্ক ফাঁকির মামলায় বিএনপির সংসদ সদস্য হারুন অর রশিদকে পাঁচ বছরের দণ্ড দিয়ে কারাগারে পাঠান। পাশাপাশি তাকে ৫০ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। রায়ে মামলার অপর আসামি ব্যবসায়ী এনায়েতুর রহমান বাপ্পীকে দণ্ডবিধির ৪০৯ ও ১০৯ ধারায় দুই বছর সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড এবং তা দিতে ব্যর্থ হলে অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন বিচারক। এ ছাড়া আরেক আসামি ইশতিয়াক সাদেককে তিন বছর সশ্রম কারাদণ্ড ও ৪০ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।

মামলার এজাহারে জানা যায়, ২০০৭ সালের ১৭ মার্চ সংসদ সদস্য থাকা অবস্থায় শুল্কমুক্ত গাড়ি এনে তা বিক্রির ঘটনায় বিএনপির সংসদ সদস্য হারুন অর রশিদসহ তিনজনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা করেন পুলিশের উপপরিদর্শক (এসআই) ইউনুস আলী। পরে মামলাটি তদন্ত করে সংসদ সদস্য হারুনসহ তিনজনের বিরুদ্ধে একই বছরের ১৮ জুলাই আদালতে অভিযোগপত্র দেন দুদকের সহকারী পরিচালক মোনায়েম হোসেন। সে বছরের ২০ আগস্ট বিচার শুরুর নির্দেশ দেন একই আদালত।

এদিকে গতকাল এই মামলায় বিএনপির সংসদ সদস্য হারুন অর রশিদকে জামিন দেন বিচারপতি মো. শওকত হোসেনের একক হাইকোর্ট বেঞ্চ। সেইসঙ্গে তাঁর বিরুদ্ধে দেওয়া জরিমানা স্থগিত করেছেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
৪৩তম বিসিএস

৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

June 25, 2026
mamtaj-begum

আদালতে মমতাজকে দেখে অনেকে গাইলেন ‘বুকটা ফাইট্টা যায়’

June 24, 2026
জামান হত্যা

জামান হত্যা : খালাস পাওয়া ৮ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ

June 23, 2026

Latest News

৪৩তম বিসিএস

৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

mamtaj-begum

আদালতে মমতাজকে দেখে অনেকে গাইলেন ‘বুকটা ফাইট্টা যায়’

জামান হত্যা

জামান হত্যা : খালাস পাওয়া ৮ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ

হাইকোর্টে রিট

অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট

আসামি আবীর আলী

শিশু আয়াতকে ৬ টুকরো করে হত্যা: আসামি আবীরের মৃত্যুদণ্ড

শিশু রামিসা

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা: আসামিদের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের

আবু সাঈদ হত্যা মামলা

আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

salman-sahhh

চিত্রনায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে উত্তোলনের অনুমতি দিয়েছেন আদালত

ভাগ্য নির্ধারণ

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ

শিশু আছিয়া ধর্ষণ হত্যা

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার পেপারবুক প্রস্তুত

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa