
গত বুধবার উল্ফসের বিপক্ষে এফএ কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে খেলতে নেমেছিলেন রাশফোর্ড। তবে ১৫ মিনিটও মাঠে থাকতে পারেননি তিনি। আর এই কারণে রবিবার লিভারপুলের বিপক্ষে ম্যাচেও তিনি অনুপস্থিত ছিলেন।
এ্যানফিল্ডে অনুষ্ঠিত ম্যাচের পর সুলশার বলেন, ধারণা করা হচ্ছে আগামী ছয় সপ্তাহের আগে রাশফোর্ড মাঠে ফিরতে পারবেন না।
তিনি আরও বলেন, ইনজুরিটা বেশ গুরুতর। তার পিঠের পেশীতে টান পড়েছে। এর আগে কখনই সে এমন ইনজুরিতে আক্রান্ত হয়নি। মৌসুমের মধ্য বিরতির আগ পর্যন্ত সে মাঠে ফিরতে পারবে না। আশা করছি পুরোপুরি সুস্থ হতে ছয় সপ্তাহ সময় লাগবে। তবে আমি চিকিৎসক নই। পুনর্বাসন প্রক্রিয়া শুরু হলে এ সম্পর্কে চূড়ান্ত সবকিছু জানা যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



