Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় জনগণের কাছে বিএনপি দুর্নীতিবাজ দল হিসেবে চিহ্নিত : হানিফ
জাতীয়

জনগণের কাছে বিএনপি দুর্নীতিবাজ দল হিসেবে চিহ্নিত : হানিফ

By জুমবাংলা নিউজ ডেস্কMarch 30, 2022Updated:March 30, 20223 Mins Read

জুমবাংলা ডেস্ক: আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি দলটাই হচ্ছে দুর্নীতিবাজদের দল। বিএনপি নিজেদের দুর্নীতি আড়াল করতেই সরকারের নামে মিথ্যাচার করছে।

মাহবুবুল আলম হানিফ
ফাইল ছবি
Advertisement

আজ বুধবার রাজধানী রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)’ও সেমিনার কক্ষে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির উদ্যোগে ‘টেকসই উন্নয়নের জন্য নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

মাহবুব উল আলম হানিফ বলেন, বিএনপি নিজেদের ব্যর্থতা ঢাকতে এখন শুধু বলে সরকার দুর্নীতি করছে। বিএনপি দলটাই হচ্ছে দুর্নীতিবাজদের দল। তাদের দলের নেতারা মানুষের কাছে দুর্নীতিবাজ হিসেবে চিহ্নিত। বিএনপি নিজেদের দুর্নীতি আড়াল করতেই সরকারের নামে মিথ্যাচার করছে।

তিনি বলেন, দুর্নীতির অভিযোগে বিএনপি’র শীর্ষ নেতা বেগম খালেদা জিয়া ও তারেক রহমান দন্ডিত। একজন এতিমের টাকা আত্মসাৎ করার অভিযোগে দন্ডিত। আরেকজন তারেক রহমান হাওয়া ভবনকে, খাওয়া ভবন বানিয়ে হাজার-হাজার কোটি টাকা লুট করেছে। লুটের পয়সায় এখন লন্ডনে বসে আমোদ ফুর্তি করছে। উনার কাজ কি? ব্যবসা কি? আয়ের উৎসটা কি?

মাহবুব উল আলম হানিফ বলেন, বিএনপির পক্ষ থেকে প্রতিদিনই মহাসচিব মির্জা ফখরুল ভাঙা রেকর্ড বাজাচ্ছেন। বিএনপি নেতারা সরকারের উন্নয়ন দেখে, এখন আর উন্নয়নের বিরুদ্ধে কথা বলতে পারছেন না। বড় বড় মেগা প্রকল্প, পদ্মাসেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মেট্রোরেল, কর্ণফুলী টানেল, পায়রা সমুদ্র বন্দর, তাপবিদ্যুৎ কেন্দ্র, এগুলো দেখে আর বলতে পারছে না যে, উন্নয়ন হচ্ছে না।

তিনি বলেন, এখন বিএনপি নেতাদের বোল পাল্টে গেছে। এখন বলে বড় বড় প্রকল্পের নামে বড়-বড় দুর্নীতি হচ্ছে। বিএনপি নেতারা মানুষের কাছে দুর্নীতিবাজ হিসেবে চিহ্নিত। তারা নিজেদের দুর্নীতি আড়াল করতেই সরকারের নামে মিথ্যাচার করছে।

বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান এবং আওয়ামী লীগের উপদেষ্টাপরিষদের সদস্য প্রফেসর ড. হোসেন মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং উপ-কমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর।

এছাড়াও সেমিনারে বিদ্যুৎ, জ্বালানী ও খনিজসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়েশা খান, পিডিবি’র চেয়ারম্যান প্রকৌশলী মাহবুবুর রহমান বক্তব্য রাখেন। সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকার শক্তি গবেষণা কেন্দ্রের পরিচালক প্রকৌশলী শাহরিয়ার আহমেদ চৌধুরী।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, মিথ্যার ভাঙা রেকর্ড বাজিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। সরকারের উন্নয়নের সুফল দেশের জনগণ পাচ্ছে। আজকে শেখ হাসিনার কারণে দেশের প্রতিটি মানুষের ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে। জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী শেখ হাসিনা মুজিববর্ষে শতভাগ পরিবারে বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন।

আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুর বলেন, বিএনপি সরকার বিদ্যুৎ উৎপাদনে সম্পূর্ণ ব্যর্থ ছিলো। বর্তমান আওয়ামী লীগ সরকার শেখ হাসিনার নেতৃত্বে শতভাগ বিদ্যুৎ উৎপাদনে সক্ষম হয়েছে। সরকার নিরবচ্ছিন্ন বিদ্যুৎ জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে। বর্তমান সরকারের উন্নয়নে বিএনপি-জামাত, জঙ্গিজোট ভেসে যাবে। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
নবম পে-স্কেল

নবম পে-স্কেলে বড় পরিবর্তন

July 13, 2026
রুমিন ফারহানা

ধর্মমন্ত্রীর কাছে যে প্রশ্নের জবাব চাইলেন রুমিন ফারহানা

July 13, 2026
পানিবন্দি মানুষের মাঝে খিচুড়ি বিতরণ

নিকুঞ্জে পানিবন্দি মানুষের মাঝে খিচুড়ি বিতরণ করলো স্বপ্ন নিয়ে ফাউন্ডেশন

July 13, 2026

Latest News

নবম পে-স্কেল

নবম পে-স্কেলে বড় পরিবর্তন

রুমিন ফারহানা

ধর্মমন্ত্রীর কাছে যে প্রশ্নের জবাব চাইলেন রুমিন ফারহানা

পানিবন্দি মানুষের মাঝে খিচুড়ি বিতরণ

নিকুঞ্জে পানিবন্দি মানুষের মাঝে খিচুড়ি বিতরণ করলো স্বপ্ন নিয়ে ফাউন্ডেশন

বৃষ্টি

বৃষ্টি নিয়ে দুঃসংবাদ জানাল আবহাওয়া অধিদপ্তর

PM

সেনাসদস্যদের কাছে এলে শৈশবের স্মৃতি মনে পড়ে : প্রধানমন্ত্রী

Bonna

বন্যায় প্রাণহানি বেড়ে ৫৪, দেড় লাখ পরিবার পানিবন্দি

স্বাস্থ্যকর্মীদের ছুটি

বন্যাকবলিত ১১ জেলায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল

বিশেষ অভিযান

বিশেষ অভিযানে আড়াই মাসে গ্রেফতার প্রায় ৩৩ হাজার

Students

কুমিল্লায় শিক্ষার্থীদের সেই ভাইরাল ভিডিও দেখে প্রধানমন্ত্রীর ফোন

HSC

চট্টগ্রাম ছাড়া বাকি বোর্ডে এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়েই

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa