Advertisement
জুমবাংলা ডেস্ক: জনগণের প্রতিটি টাকার ব্যয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বাংলাদেশের হিসাবরক্ষক ও নিয়ন্ত্রক কার্যালয়কে নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।

আজ দুপুরে বঙ্গভবনে বাংলাদেশের হিসাবরক্ষক ও নিয়ন্ত্রক মোঃ নুরুল ইসলাম রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ নির্দেশনা দেন।

পরে, রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন বৈঠকের বিভিন্ন বিষয় জাতীয় বার্তা সংস্থা বাসসকে জানান।

রাষ্ট্রপ্রধান বলেন, বাংলাদেশ দ্রুত উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। তাই সরকারি ব্যয় আগের তুলনায় কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে।
তাই তিনি সরকারি অর্থের যথাপোযুক্ত ব্যবহার নিশ্চিত করতে অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করার জোর তাগিদ দেন।

সাক্ষাৎকালে সিএসজি তাঁর কার্যালয়ে সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

এছাড়া অডিট আপত্তি দ্রুত নিষ্পত্তি কল্পে গৃহীত ব্যবস্থাদি সম্পর্কে ও রাষ্ট্রপতিকে জানান মহা হিসাব রক্ষক ও নিয়ন্ত্রক।

তিনি পেনশন ব্যবস্থা সহজীকরণে গৃহীত পদক্ষেপসমূহ রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন।

এ সময় সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.