Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় জনপ্রিয়তার কারণেই কাউন্সিলর পদে ফের আ. লীগের মনোনয়ন পেলেন মনসুর
জাতীয় রাজনীতি

জনপ্রিয়তার কারণেই কাউন্সিলর পদে ফের আ. লীগের মনোনয়ন পেলেন মনসুর

By Protik HossainDecember 29, 2019Updated:December 29, 20192 Mins Read

জনপ্রিয়তার কারণেই কাউন্সিলর পদে ফের আ. লীগের মনোনয়ন পেলেন মনসুর

Advertisement
নিজস্ব প্রতিবেদক: জনপ্রিয়তার কারণেই এবারও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মতিঝিল ১০ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মারুফ আহমেদ মনসুর। তার ওপর ফের আস্থা রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মতিঝিলবাসী।

মনসুরের রাজনৈতিক ভক্ত ও অনুসারীরা বলছেন, শেখ হাসিনার স্বপ্নের বাংলাদেশ গড়তে মনসুর আহমেদের মতো তরুণ এবং ক্লিন ইমেজের নেতাদেরই জনপ্রতিনিধি হওয়া উচিৎ।

আজ রবিবার (২৯ ডিসেম্বর) মতিঝিল এলাকা ঘুরে দেখা গেছে, আশপাশের এলাকার তুলনায় এ এলাকায় নির্বাচনী আমেজ এসেছে। চায়ের দোকান থেকে ব্যাংক পাড়ায় জমে উঠেছে সিটি নির্বাচন নিয়ে আড্ডা। নাগরিকদের মধ্যে চলছে চুলচেরা বিশ্লেষণ। কোন মেয়র ব্যর্থ কোন কাউন্সির সফল? তা নিয়ে ভিন্ন ভিন্ন ব্যক্তির ভিন্ন ভিন্ন মতামত।

নির্বাচন নিয়ে জুমবাংলা’র সাথে আলাপকালে মতিঝিলের বাসিন্দা ব্যাংকার আনোয়ার হোসেন বলেন, ‘আশা করছি এবারের নির্বাচনে জনগণের প্রত্যাশা পূরণ হবে। এবার ঢাকা দক্ষিণের নির্বাচনে মেয়রসহ সকল কাউন্সিলর পদে ভোটের লড়াই হাড্ডাহাড্ডি হবে বলেই আশা করছি।

১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে মারুফ আহমেদ মনসুর প্রসঙ্গে তিনি বলেন, ‘জনপ্রিয়তায় মুগ্ধ হয়ে এবারও মারুফ আহমেদ মনসুরের প্রতি আস্থা রেখেছেন প্রধানমন্ত্রী। গতবারের উন্নয়নের সফলতা এবং ধারাবাহিকতা ধরে রাখতে তার ওপর নির্ভর করা যায়।

মারুফ আহমেদ মনসুর জুমবাংলাকে বলেন, গতবার দায়িত্ব গ্রহণের পর আমার ওয়ার্ডে সাধ্যমত উন্নয়নে করেছি। বিশেষ করে মাদকের বিরুদ্ধে যে লড়াই ঘোষণা করেছিলাম তাতে সফল হয়েছি। তাছাড়া জলাবদ্ধতা নিরসনে যে কাজে হাত দিয়েছিলাম তা এখনও চলমান।

ফের দায়িত্ব পেলে জলাবদ্ধতা নিরসনের কাজ সমাপ্ত করবেন উল্লেখ করে তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শ সৈনিক হিসেবে আমি আমৃত্যু লড়ে যাব। যদি নির্বাচিত হয়ে আবারো দায়িত্বে আসি তাহলে জননেত্রী আমার ওপর যে আস্থা রেখেছেন, আমার একমাত্র চ্যালেঞ্জ হবে যেকোন মূল্যে সেই আস্থার প্রতিদান দেয়া, সেই আস্থার সম্মান রক্ষা করা।

মারুফ আহমেদ মনসুর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক নেতা এবং বর্তমানে চিটাগাং ইউনিভার্সিটি এক্স-স্টুডেন্ট ক্লাব, ঢাকা’র সাধারণ সম্পাদক। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের কাছেও তিনি অনেক জনপ্রিয়।

প্রসঙ্গত, ঢাকা দক্ষিণের এই ১০ নম্বর ওয়ার্ডে সাবেক কমিশনার হারুন উর রশিদ এবারও বিএনপির মনোনয়নে মনসুরের প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে রাজনৈতিক সূত্রে জানা গেছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Protik Hossain
  • Facebook
  • X (Twitter)
Related Posts
বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

July 21, 2026
বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

July 21, 2026
Amir Hamza

‘আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করে প্রথমেই সাতক্ষীরা দিয়ে শুরু করবে’

July 21, 2026

Latest News

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

Amir Hamza

‘আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করে প্রথমেই সাতক্ষীরা দিয়ে শুরু করবে’

পুলিশের চার ডিআইজি

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

ডা. জাহেদ

অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না সরকার : ডা. জাহেদ

জামায়াতে ইসলামীর নেতা

সেই নারীকে নিয়ে মিলল চাঞ্চল্যকর তথ্য

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

হজ প্যাকেজ

সরকা‌রি দুটি হজ প্যাকেজ ঘোষণা: বিমান ভাড়া কমলেও খরচ বেড়েছে অন্য খাতে

BRTA

গাড়িতে হর্ন ব্যবহার নিয়ে বিআরটিএ’র নতুন নির্দেশনা

অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa