Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় জমে উঠেছে দুই ভাইয়ের লড়াই
জাতীয় জাতীয় সংসদ নির্বাচন

জমে উঠেছে দুই ভাইয়ের লড়াই

By Saiful IslamSeptember 23, 20193 Mins Read

6

Advertisement

জুমবাংলা ডেস্ক : দুই ভাইয়ের লড়াই জমে উঠেছে রংপুর-৩ (সদর) আসনের উপনির্বাচন। নির্বাচনে জাতীয় এরশাদ পরিবারের দুই সদস্য প্রতিদ্বন্দিতা করছেন। দলীয় প্রার্থী হয়েছেন এরশাদের ছেলে সাদ এরশাদ, আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করছেন এরশাদের ভাতিজা আসিফ শাহারিয়ার। স্থানীয় ও বহিরাগত উপাধি নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন দুই ভাই।

আসনটি দীর্ঘ ২৫ বছর দখলে ছিল এরশাদের। এটি ধরে রাখতে মরিয়া হয়ে মাঠে নেমেছে জাতীয় পার্টি। সে কারণেই প্রার্থিতা দেয়া হয়েছে এরশাদপুত্র শাদকে। কিন্তু এতে বাধা হয়ে দাঁড়িয়েছেন এরশাদের মরহুম ছোট ভাই মোজাম্মেল হক লালুর ছেলে আসিফ শাহারিয়ায়। তিনি ভোটারদের কাছে বলছেন, সাদ বহিরাগত। তিনি কোন দিনও রংপুরে আসেননি। এমনকি এরশাদও কখনোই তাকে সঙ্গে নিয়ে রংপুরে আসেননি। তিনি জাতীয় পার্টির কেউ নন। ভোট শেষে আবারও বিদেশে চলে যাবেন। পক্ষান্তরে তিনি স্বপরিবারেই রংপুরে থাকেন। যখন-তখন তাকে কাছে পাওয়া যাবে।

এ ব্যাপারে আসিফ সাংবাদিকদের জানান, সাদ রংপুরের মানুষ নয়। তিনি ইতিপূর্বে রংপুরে আসেননি। জনগণ তাকে চেনে না। ভোটারসহ সাধারণ মানুষের সাথে তার কোন সম্পর্ক নেই। সে যে জাতীয় পার্টির প্রার্থী সেটা জনগণ বিশ্বাস করতে চায় না। শাদকে বহিরাগত আখ্যায়িত করে তিনি জানান, জনগণ তাকে আগে কখনও দেখেনি। তাকে জাতীয় পার্টির প্রার্থী বলেও মনে করে না ভোটাররা। তাই বিপুল ভোটে তিনি বিজয়ী হবেন বলে আশাবাদী।

অন্যদিকে, জাতীয় পার্টির প্রার্থী শাদ এরশাদ জানান, আসিফ তার ভাই। তিনি নির্বাচন করতেই পারেন। এ বিষয়ে তার বলার কিছু নেই। শুধু বড় ভাই আসিফ নয় সব প্রার্থীকেই তিনি প্রতিদ্ব›দ্বী মনে করেন। এ ব্যাপারে আর কোনও মন্তব্য করতে রাজি হননি তিনি।

এদিকে, রংপুর মহানগর জাপা সভাপতি সিটি মেয়র মোস্তাফিজার রহমান, সাধারণ সম্পাদক এসএম ইয়াসিরসহ মহানগর জাপার অধিকাংশ নেতাকর্মী এখন পর্যন্ত সাদের নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন না। সিটি মেয়র মোস্তফা অনেক আগেই ঘোষণা দিয়েছিলেন, সাদকে মনোনয়ন দিলে তিনি তার পক্ষে কাজ করবেন না। ফলে এখন পর্যন্ত তিনি এবং মহানগর জাতীয় পার্টির নেতাদের সাদের সঙ্গে নির্বাচনী মাঠে দেখা যায়নি।

তবে জয়ের শতভাগ নিশ্চয়তা দিয়ে জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক বলেছেন, আমাদের প্রার্থী সাদ এরশাদ। আওয়ামী লীগ তাকে সমর্থন দিয়েছে। আমরা রংপুরবাসী বার বার লাঙল ও এরশাদকে ভোট দিয়েছি। এবারও তার পুত্র সাদকে আমরা বিপুল ভোটে জয়ী করব। আমরা প্রমাণ করব রংপুর মানেই এরশাদ ও লাঙল।

অপরদিকে, আওয়ামী লীগের নেতাকর্মীদে সাথে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন পর এই আসনে দলের প্রার্থী দেয়ায় তৃণমুলের নেতাকর্মীরা উজ্জীবিত হয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত জাতীয় পার্টিকে সমর্থন দিয়ে মনোনয়ন প্রত্যাহার করে নেয়ায় হতাশ হয়ে পড়েছেন তারা। নির্বাচনী মাঠে তারা থাকবেন না বলেও জানিয়েছেন।

ওদিকে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে দলীয় প্রার্থীকে সরিয়ে রিটা রহমানকে মনোনয়ন দিয়েছিল বিএনপি। তবে ওই নির্বাচনে রিটা রহমানের পক্ষে বিএনপির নেতাকর্মীরা মাঠে নামেনি। অংশ নেয়নি প্রচার-প্রচারণায়। এবারও তাই ঘটেছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
নবম পে-স্কেল

তিন নয়, দুই ধাপে বাস্তবায়ন হতে পারে নবম পে-স্কেল

June 28, 2026
health minister

সরকারি আদেশে আদ্-দ্বীনের লাইসেন্স বাতিল, সংসদে মন্ত্রী বললেন স্থগিত

June 28, 2026
ফ্ল্যাট বানাবে সরকার

দরিদ্রদের জন্য এক লাখ ফ্ল্যাট বানাবে সরকার

June 28, 2026

Latest News

নবম পে-স্কেল

তিন নয়, দুই ধাপে বাস্তবায়ন হতে পারে নবম পে-স্কেল

health minister

সরকারি আদেশে আদ্-দ্বীনের লাইসেন্স বাতিল, সংসদে মন্ত্রী বললেন স্থগিত

ফ্ল্যাট বানাবে সরকার

দরিদ্রদের জন্য এক লাখ ফ্ল্যাট বানাবে সরকার

শেখ হাসিনা

এ বছরই আমি দেশে ফিরব : শেখ হাসিনা

ডিএমপি

তুরাগ নদে মরদেহ উদ্ধার নিয়ে ছড়ানো তথ্য ভুয়া : ডিএমপি

BCS

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ক্যাডার ১৩২০ জন

pmo

উন্নত ও সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

১০০০ ও ৫০০ টাকা

১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের দাবি মাহবুব উদ্দিন খোকনের

শিক্ষামন্ত্রী

প্রশ্ন ফাঁসের ভুয়া খবর ছড়ালে কঠোর ব্যবস্থা : শিক্ষামন্ত্রী

Income-Tax

করমুক্ত আয়সীমা নিয়ে সুংসবাদ দিলো সরকার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa