স্পোর্টস ডেস্ক : কাতারে ফিফা বিশ্বকাপে জয় দিয়েই অভিযান শুরু করল নেদারল্যান্ডস। ‘এ’ গ্রুপের ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই করে ২-০ গোলে সেনেগালকে হারালো গকপোরা।

Advertisement
আল থুমামা স্টেডিয়ামে এদিন প্রথমার্ধে কোনও দলই গোলের মুখ দেখেনি। পরে ম্যাচের ৮৪ মিনিটে প্রথম গোলটি করেন কডি গাকপো।
এরপর মরিয়া হয়ে কয়েকটি সুযোগ তৈরি করলেও সমতা ফেরাতে পারেনি সেনেগাল। পরে ৯০ মিনিটি শেষে অতিরিক্ত সময়ে ডেভি ক্লাসেনের গোলে ব্যবধান বাড়ায় ডাচ বাহিনী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



