
পড়ে অবশ্য বিকেল চারটার দিকে শিক্ষা মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সাত কলেজের চলমান পরীক্ষা আগের মতোই চলবে। কোনো তারিখ পরিবর্তন হবে না। যে তারিখ ছিল ওই তারিখেই পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষা মন্ত্রণালয়ের খবর পেয়ে পুলিশ আন্দোলনরত শিক্ষার্থীদের জানায়। এরপর শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়।
এর আগে চলমান পরীক্ষাসমূহ নেওয়ার দাবিতে বুধবার সকালে নীলক্ষেত ও নিউমার্কেট সড়কে অবস্থান নেন ৭ কলেজের শিক্ষার্থীরা। তার সেশনজট থেকে মুক্তির দাবি জানান। শিক্ষার্থীদের অবস্থানের কারণে আজিমপুর, নিউমার্কেট ও নীলক্ষেতসহ আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। গন্তব্যমুখী মানুষ চরম ভোগান্তিতে পড়ে।
একইদিন সকাল থেকে সদরঘাটে কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা কলেজের সামনে অবস্থান নিয়েছেন। আন্দোলনরত শিক্ষার্থীরা রাজধানীর ৭টি গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নেওয়ার কথা জানান।
এ সময় ‘পরীক্ষা নিয়ে টালবাহানা, চলবে না, চলবে না’, ‘চলমান পরীক্ষা নিতে হবে নিতে হবে, ‘সাত কলেজের পরীক্ষা নিতে হবে নিয়ে নাও,’ ‘ফাইনাল ইয়ারের পরীক্ষা নিতে হবে নিতে,’ ‘দাবি মোদের একটাই-মার্চে হল-ক্যাম্পাস খোলা চাই,’ ইত্যাদি স্লোগান দেন তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



